×

আইন-বিচার

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

খালাস পেয়েছেন দুই ভাই

Icon

সিলেট প্রতিনিধি

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৬:০৯ পিএম

৪ বছরের শিশু ফাহিমা হত্যা: ঘাতক জাকিরের মৃত্যুদণ্ড

ছবি: সংগৃহীত

সিলেট সদর উপজেলায় চার বছরের শিশু ফাহিমা আক্তারকে ধর্ষণচেষ্টা ও নির্মমভাবে হত্যা মামলায় প্রধান আসামি মো. জাকির হোসেনকে (৩০) মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে লাশ গুমের অভিযোগে অভিযুক্ত জাকিরের দুই ভাই জয়নাল আহমদ ও আবুল কালামকে খালাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার সিলেট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার বিষয়টি নিশ্চিত করেছেন স্টেট ডিফেন্স লয়ার মো. কামাল তৈয়ব।

আদালত সূত্রে জানা যায়, নিহত ফাহিমা আক্তার সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নের সোনাতলা গ্রামের দিনমজুর রাইসুল হকের মেয়ে। আর মৃত্যুদণ্ডপ্রাপ্ত জাকির হোসেন একই গ্রামের পশ্চিমপাড়া ধন রায়ের চক এলাকার মৃত তোতা মিয়ার ছেলে।

ঘটনার বিবরণ থেকে জানা গেছে, গত ৬ মে নিজ বাড়ি থেকে হঠাৎ নিখোঁজ হয় শিশু ফাহিমা। নিখোঁজের দুই দিন পর ৮ মে রাতে প্রতিবেশীদের বাড়ির পাশের একটি ডোবা থেকে তার বস্তাবন্দী মরদেহ উদ্ধার করে পুলিশ। পরবর্তীতে ঘটনার তদন্তে নেমে ১১ মে প্রতিবেশী জাকির হোসেনকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। গ্রেপ্তারের পর জাকির পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে এবং আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়ে অপরাধ স্বীকার করেন।

তদন্ত শেষে ঘটনার মাত্র এক মাস পাঁচ দিনের মাথায় অভিযুক্ত তিনজনের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করে পুলিশ। এতে জাকিরের বিরুদ্ধে সরাসরি ধর্ষণচেষ্টা ও হত্যার অভিযোগ এবং তাঁর দুই ভাইয়ের বিরুদ্ধে আলামত বা লাশ গুমের চেষ্টার অভিযোগ আনা হয়। ঘটনার মাত্র তিন মাসের মাথায় দ্রুততম সময়ে বিচারকার্য শেষ করে আজ এ রায় ঘোষণা করেন আদালত।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

এআই ক্যামেরা চুরি করতে গিয়ে গ্রেপ্তার ১

তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

তীব্র গ্যাস সংকটে থমকে যাচ্ছে অর্থনীতির চাকা

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

পর্তুগালে মুখ ঢাকলেই ৪ লাখ টাকা জরিমানা

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

জুলাই শহীদ শাহরিয়ারের মৃত্যু, বাবার হৃদয়বিদারক সাক্ষ্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App