×

আইন-বিচার

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩১ পিএম

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

ছবি : সংগৃহীত

জুলাই গণঅভ্যুত্থানের সময় মানবতাবিরোধী অপরাধের মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে মৃত্যুদণ্ড দিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরীর নেতৃত্বাধীন তিন সদস্যের বিচারিক প্যানেল এ রায় ঘোষণা করেন। এর আগে সোমবার মামলাটির রায় ঘোষণার জন্য মঙ্গলবার দিন ধার্য করা হয়। গত ১৮ আগস্ট যুক্তিতর্ক উপস্থাপন শেষে মামলাটি রায়ের জন্য অপেক্ষমাণ রাখেন ট্রাইব্যুনাল।

ওবায়দুল কাদের ছাড়াও এ মামলার আসামিরা হলেন: সাবেক তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম, যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ ও সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল এবং নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের সভাপতি সাদ্দাম হোসেন ও সাধারণ সম্পাদক শেখ ওয়ালী আসিফ ইনান।

মামলার সাত আসামিই বর্তমানে পলাতক রয়েছেন।

মামলায় আসামিদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছিল প্রসিকিউশন। একই সঙ্গে তাদের সম্পত্তি বাজেয়াপ্তের আদেশও চাওয়া হয়।

প্রসিকিউশনের ভাষ্য, জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাষ্ট্রীয় বিভিন্ন বৈঠকে মানুষ হত্যার ষড়যন্ত্র ও পরিকল্পনা করা হয়েছিল। মামলায় দাখিল করা বিভিন্ন অডিও-ভিডিওতে এসবের প্রমাণ রয়েছে বলেও দাবি করে প্রসিকিউশন।

প্রসিকিউশনের পক্ষ থেকে আরও দাবি করা হয়, আন্দোলনকারীদের দেখামাত্র গুলি করার নির্দেশ দিয়েছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এর পরিপ্রেক্ষিতে ৫ আগস্ট পর্যন্ত নির্বিচারে গুলি চালিয়ে বহু মানুষকে হত্যা করা হয় বলে তাদের অভিযোগ।


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

মক্কা প্রতিরক্ষা চুক্তি গঠনের কারণ জানালেন এরদোগান

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

পে স্কেলের প্রজ্ঞাপন নিয়ে বড় সুখবর

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

নির্বাচনের তারিখ চূড়ান্ত হয়নি : ইসি আনোয়ারুল

ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

স্থানীয় সরকার প্রতিমন্ত্রী ইউপি নির্বাচনের সম্ভাব্য তারিখ ঘোষণা ইসির, জানে না সরকার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App