×

আইন-বিচার

নুসরাত হত্যা মামলা

আদালতের রায়ে কাশিমপুর থেকে মুক্তি পেলেন ৮ জন

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫৯ পিএম

আদালতের রায়ে কাশিমপুর থেকে মুক্তি পেলেন ৮ জন

ফাইল ছবি

ফেনীর সোনাগাজীর আলোচিত নুসরাত জাহান রাফি হত্যা মামলায় আদালতের রায়ে খালাসের আদেশ পাওয়া এক নারীসহ আটজন গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি ও মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেয়েছেন। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) দুপুর ১২ টা ৪৫ মিনিট থেকে পর্যায়ক্রমে ৮জন মুক্তিলাভ করেন।

মুক্তি প্রাপ্তরা হলেন, মো: শামীম, হাফেজ আব্দুল কাদের, মহিউদ্দিন শাকিল, আফসার উদ্দিন, ইমরান হোসেন মামুন, ইফতেখার উদ্দিন রানা, আব্দুর রহিম শরীফ এবং কামরুন্নাহার মনি। এসময় মা কামরুন্নাহার মনির সঙ্গে তার ৭ বছরের মেয়ে মোবাশ্বেরা খানম রাথী ও বের হন।

বিষয়টি নিশ্চিত করেন গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের জেলার মোঃ জাকির হোসেন। তিনি বলেন, মুক্তির যাবতীয় কাগজপত্র কারাগারে এসে পৌঁছলে তা যাচাই-বাছাই করা হয়। যাচাই-বাচাই শেষে তাদেরকে পর্যায়ক্রমে মুক্তি দেওয়া হয়।  এর আগে মুক্তির খবরে সকাল থেকেই তাদের আত্মীয়স্বজন কাশিমপুর কেন্দ্রীয় কারাগারের মূল ফটকে অপেক্ষা করতে থাকেন। এ সময় মুক্তি প্রাপ্তরা তাদের আত্মীয়-স্বজনকে পেয়ে কান্নায় ভেঙে পড়েন। কারাগার থেকে বের হওয়ার পর অপেক্ষায় থাকা স্বজনরা মুক্তি লাভ করা আটজনকে ফুলের মালা দিয়ে, ফুল ছিটিয়ে বরণ করে নেন।

এসময় ইফতেখারের মা হাজেরা বেগম বলেন, আমার ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসিয়ে ছিলো। আল্লাহর কাছে লাখো কোটি শুকরিয়া আমার ছেলেকে বুকে ফিরে পেয়েছি। এসময় তিনি প্রধানমন্ত্রীকেও ধন্যবাদ জানান। পরে মুক্তিপ্রাপ্তরা পরিবারের সদস্য ও শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে দেখা করে ফেনীর উদ্দেশ্যে রওনা হন বলে পরিবার সূত্রে জানা গেছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, নুসরাত হত্যা মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত ১৬ আসামির মধ্যে ১০ জনকে খালাস এবং চারজনের মৃত্যুদণ্ড কমিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন হাইকোর্ট। অপর দুই আসামি সিরাজ উদদৌলা ও শাহাদাত হোসেন শামীমের মৃত্যুদণ্ড বহাল রাখা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৭ জনের মৃত্যু

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

কেরানীগঞ্জে কিশোর গ্যাং সদস্যকে কুপিয়ে-গুলি করে হত্যা

আদালতের রায়ে কাশিমপুর থেকে মুক্তি পেলেন ৮ জন

নুসরাত হত্যা মামলা আদালতের রায়ে কাশিমপুর থেকে মুক্তি পেলেন ৮ জন

দল-মত নির্বিশেষে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

দল-মত নির্বিশেষে দেশ গড়ার আহ্বান রাষ্ট্রপতির

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App