×

লাইফ স্টাইল

শিশুর চোখে চশমা, যত্ন নেবেন কীভাবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ আগস্ট ২০২২, ১২:৪৭ পিএম

শিশুর চোখে চশমা, যত্ন নেবেন কীভাবে

ফাইল ছবি

দৃষ্টিশক্তি খারাপ হলে তার কুপ্রভাব কিন্তু শিশুদের লেখাপড়ার ওপরেও পড়ে। তার বাবা মা হিসেবে আপনার জেনে রাখা উচিত কোন সমস্যায় কী করবেন দীর্ঘ দুই বছর পর শিশুরা আবার স্কুলে যাচ্ছে। দীর্ঘক্ষণ ফোন বা ল্যাপটপ দেখার একটা খারাপ প্রভাব তো পড়েই চোখে। দৃষ্টিশক্তি কমে আসে। আর দৃষ্টিশক্তি কমা মানে, তার কুপ্রভাব পড়াশোনায় পড়া।  এই দু বছর একটানা ফোন বা ল্যাপটপ দেখার ফলে কোন কোন সমস্যা দেখা যাচ্ছে শিশুদের মধ্যে। খবর হিন্দুস্তান টাইমস

ফোন দেখার কুপ্রভাব

১২ বছরের নিচের বাচ্চাদের মধ্যে চোখের অ্যালার্জি সহ দৃষ্টিশক্তি কমতে দেখা গিয়েছে। মাত্র ৫০ শতাংশ বাবা মা তাদের সন্তানদের নিয়মিত চোখ দেখান, এবং যত্ন নেন বলে একটি গবেষণায় জানা গেছেন। ৬৮ শতাংশের কাছে তাদের সন্তানদের দৃষ্টি গুরুত্বপূর্ণ একটি বিষয়ে, এবং মাত্র ৪৮ শতাংশ নিয়মিত চোখ পরীক্ষা করান তাঁদের সন্তানদের। যার ফলে ভারতে শিশুদের মধ্যে দৃষ্টি কমে যাওয়ার সমস্যা দ্রুত হারে বাড়ছে। ভারতের ২৩-৩০ শতাংশ শিশুরই দৃষ্টিশক্তি দুর্বল, এর মধ্যে অধিকাংশই কোনও না কোনও শহরের বাসিন্দা, যারা খুব কম সময় বাইরে খেলাধুলা করে, এবং অধিকাংশ সময়ই ফোন অথবা অন্যান্য গ্যাজেটস নিয়ে কাটায়।

বিশেষজ্ঞদের মতে, দীর্ঘক্ষণ ফোন, টিভি, ল্যাপটপ দেখার কারণেই শিশুদের দৃষ্টিশক্তি ক্ষতিগ্রস্ত হচ্ছে। এটা আরও বেড়েছে করোনাকালে, এই সময়টায় তাদের স্ক্রিনটাইম অনেকটাই বেড়ে গেছে।

কখন শিশুদের দৃষ্টি পরীক্ষা করা উচিত?

শিশুদের প্রথম দৃষ্টি পরীক্ষা করা উচিত তাদের তিন বছর বয়সে, এর পর আবার ক্লাস ওয়ানে ভর্তি হওয়ার আগে একবার পরীক্ষা করিয়ে নেওয়া উচিত। এর পর থেকে প্রতি বছর একবার করে নিয়মিত চোখ দেখানো উচিত শিশুদের। এতে রুটিন চেকআপ হয়ে যাবে তাদের।

বাবা মায়েদের এই বিষয়ে কী কী মনে রাখা উচিত দেখে নিন।

১.  উপসর্গগুলো হল: শুধু স্বাস্থ্য নয়, সন্তানের দৃষ্টিশক্তির উপরেও সমান নজর দিন। যদি দেখেন আপনার সন্তান এক চোখ ঢেকে কিছু দেখা, বা পড়ার চেষ্টা করছে সতর্ক হন। একই সঙ্গে যদি খুব কাছে নিয়ে কিছু পড়ে, ভ্রু কুঁচকে তাকিয়ে থাকে, মাথা ব্যথার কথা বারবার বলে তাহলে আর দেরি না করে দ্রুত চোখের ডাক্তারের কাছে নিয়ে যান সন্তানকে।

২. আপনার সন্তান কীভাবে ডিজিটাল ডিভাইস ব্যবহার করছে দেখুন: একটানা সন্তানকে টিভি বা ফোন দেখতে দেবেন না। মাঝে মাঝে কুড়ি মিনিটের ব্রেক নিতে বলুন। এটা দরকারি। একটানা স্ক্রিনের দিকে তাকিয়ে থাকলে চোখ চুলকাতে পারে, লাল হয়ে যেতে করে, এমন কী দৃষ্টি ঝাপসা হয়ে যেতে পারে।

৩. সঠিক জিনিস ব্যবহার করতে বলুন সন্তানকে: বাইরে বেরোলে সন্তান যেন অবশ্যই সানগ্লাস পরে, অথবা গেম খেললে যেন সঠিক চশমা পরেই গেম খেলে সেই দিকে নজর দিন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App