×

লাইফ স্টাইল

ব্যাগের জন্য অতিরিক্ত টাকা, আড়ংকে আইনি নোটিশ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬, ০৮:১৭ পিএম

ব্যাগের জন্য অতিরিক্ত টাকা, আড়ংকে আইনি  নোটিশ

ছবি: সংগৃহীত

কেনাকাটার পর শপিং ব্যাগের জন্য ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ নেওয়ার অভিযোগে লাইফস্টাইল ব্র্যান্ড আড়ংকে আইনি নোটিশ পাঠানো হয়েছে।

রোববার (১৫ মার্চ) বাংলাদেশ সুপ্রিম কোর্টের আইনজীবী সাদ্দাম হোসেন অভি এ নোটিশ পাঠান।

রেজিস্ট্রি ডাকযোগে বাণিজ্য সচিব, জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক এবং আড়ংয়ের ব্যবস্থাপনা পরিচালকের কাছে এ নোটিশ পাঠানো হয়েছে। নোটিশে বলা হয়, ১৫ দিনের মধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা না নেওয়া হলে জনস্বার্থে হাইকোর্টে রিট দায়ের করা হবে।

নোটিশে উল্লেখ করা হয়, ২০২৫ সালের ১ সেপ্টেম্বর থেকে পণ্য কেনার পর বিনামূল্যে শপিং ব্যাগ না দিয়ে ক্রেতাদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করছে আড়ং। যা বাংলাদেশের বিদ্যমান আইনের পরিপন্থী বলে দাবি করা হয়েছে।

আইনজীবী সাদ্দাম হোসেন অভি বলেন, দেশের অন্য কোনো ব্যবসাপ্রতিষ্ঠান এ ধরনের কার্যক্রম পরিচালনা করছে না। কিন্তু গত কয়েক মাস ধরে আড়ংয়ের বিভিন্ন শোরুমে পণ্য কেনার পর ব্যাগ নিতে বাড়তি টাকা দিতে বাধ্য হচ্ছেন ক্রেতারা। ফলে অনেক ক্রেতাকে হাতে করেই কাপড় বহন করতে হচ্ছে। এ নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমেও ক্ষোভ প্রকাশ করছেন ভোক্তারা।

আরো পড়ুন: কয়েল ছাড়াই ঘরকে মশা-মুক্ত রাখার কার্যকরী উপায়

তিনি আরও বলেন, এ ধরনের কার্যক্রম ভোক্তাদের আর্থিক ও মানসিকভাবে ক্ষতিগ্রস্ত করছে এবং ব্যবসায়িক নৈতিকতারও পরিপন্থী। আড়ংয়ের এ উদ্যোগ অনুসরণ করে অন্য ব্র্যান্ডগুলোও যদি একই পথে হাঁটে, তবে ভোক্তাদের ওপর অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হতে পারে।

নোটিশে আড়ংকে অবিলম্বে শপিং ব্যাগের জন্য অতিরিক্ত অর্থ আদায় বন্ধ করার ব্যবস্থা নিতে বলা হয়েছে। একই সঙ্গে ভোক্তা অধিকার অধিদপ্তরকে বিষয়টি তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়েছে। ভবিষ্যতে সব ক্রেতাকে বিনামূল্যে পণ্য বহনের ব্যাগ সরবরাহ নিশ্চিত করার কথাও নোটিশে উল্লেখ করা হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগাল কোচ

রোনালদো কখনোই সমস্যা নয়, জানালেন পর্তুগাল কোচ

দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

ডা. শফিকুর রহমান দুর্যোগে অসহায় মানুষের পাশে থাকবে জামায়াত

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

যুক্তরাজ্যের পরবর্তী প্রধানমন্ত্রী হচ্ছেন অ্যান্ডি বার্নহাম

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

ভিসা নিয়ে বাংলাদেশসহ ৭ দেশকে সৌদির সুখবর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App