×

লাইফ স্টাইল

কাঠবাদাম ভিজিয়ে খেলে কি বেশি উপকার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২১, ১২:০২ পিএম

কাঠবাদাম ভিজিয়ে খেলে কি বেশি উপকার

ছবি: সংগৃহীত

আমন্ড বা কাঠবাদামের অনেক গুণ। ভিটামিন এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্টে ভরপুর এই বাদাম বহু ধরনের অসুখ প্রতিহত করতে সাহায্য করে।

অনেকে আমন্ড ভিজিয়ে খান। সারা রাত ভিজিয়ে রেখে সকালে খালি পেটে এই বাদাম খেলে অতিরিক্ত উপকার, এমনই মত অনেকের। হালে ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের পুষ্টিবিদ্যা বিভাগের একটি গবেষণাও তেমনই বলছে। দেখে নেওয়া যাক, সেগুলি কী কী? খবর আনন্দবাজার পত্রিকার।

  • সহজে হজম হয়: দেখা গিয়েছে, কাঁচা কাঠবাদামের থেকে ভিজিয়ে রাখা আমন্ড অনেক সহজে হজম হয়। খুব সহজেই পেটে গিয়ে ভেঙে যায় এগুলি। হজমের সহায়ক উৎসচেকগুলিও কাজ করতে পারে সহজে।
  • বেশি গুণ: আমন্ডে থাকা অ্যান্টিঅক্সিডেন্টের কর্মক্ষমতাও বেড়ে যায় এটি ভিজিয়ে রাখলে।
  • ওজন কমাতে সাহায্য করে: আমন্ড ভিজিয়ে রাখলে এ থেকে লাইপেস নামক একটি উপাদান নির্গত হয়। সেটি মেটাবলিজম বা হজম ক্ষমতা বাড়াতে সাহায্য করে। ফলে শরীরে মেদ বৃদ্ধি পায় না।
  • ফাইটিক অ্যাসিডের পরিমাণ কমায়: কাঠবাদাম বা আমন্ডে ফাইটিক অ্যাসিড নামে একটি উপাদান থাকে। শরীর আমন্ডের জিঙ্ক এবং আয়রন হজম করতে গেলে এই ফাইটিক অ্যাসিড বাধার সৃষ্টি করে। ফলে এই দুই পদার্থের পুরোপুরি ব্যবহার হয় না। আমন্ড ভিজিয়ে রাখলে তা থেকে ফাইটিক অ্যাসিড বেরিয়ে যায়। ফলে তার পুষ্টিগুণ বাড়ে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App