×

সাহিত্য

`বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' পাচ্ছেন ৬ গুণী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ জানুয়ারি ২০২২, ০৫:৫০ পিএম

`বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক' পাচ্ছেন ৬ গুণী

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ

বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ প্রবর্তিত ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পেতে যাচ্ছেন দেশের ৬ গুণীজন।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী এবং বাংলাদেশের স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উপলক্ষে ২৭-৩১ জানুয়ারি পর্যন্ত পাঁচ দিনব্যাপী ‘বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি উৎসবের’ আয়োজন করতে যাচ্ছে আবৃত্তি সমন্বয় পরিষদ। উৎসবের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এই উৎসবে প্রদান করা হবে 'বঙ্গবন্ধু জাতীয় আবৃত্তি পদক'।

আবৃত্তি সমন্বয় পরিষদ জানায়, ২০২০ সালের জন্য ‘বঙ্গবন্ধু শেখ মুজিব জাতীয় আবৃত্তি পদক’ পাচ্ছেন- গোলাম মুস্তাফা (মরণোত্তর)। ২০২১ সালের জন্য আশরাফুল আলম ও সৈয়দ হাসান ইমাম এবং ২০২২ সালের জন্য ভাস্বর বন্দ্যোপাধ্যায়, জয়ন্ত চট্টোপাধ্যায় ও কাজী মদিনা এই পদক পাচ্ছেন। করোনা পরিস্থিতির কারণে তিন বছরের পদক একই উৎসবে দেওয়া হবে।

জাতীয় পদক প্রবর্তনের অনুমোদন পাওয়ার পর সেই পদক জাতির পিতার নামে প্রদানের জন্য ‘জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্ট্রেরও অনুমোদন পেয়েছে বাংলাদেশ আবৃত্তি সমন্বয় পরিষদ। এই ট্রাস্টের সভাপতি বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনা।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App