×

সাহিত্য

প্রবাসের কবিতা: তারা ভরা রাতে

Icon

রহমান মৃধা, সুইডেন থেকে

প্রকাশ: ২৯ জুলাই ২০২৪, ০৭:১১ পিএম

প্রবাসের কবিতা: তারা ভরা রাতে

প্রবাসী রহমান মৃধার কবিতা তারা ভরা রাতে

তারা ভরা রাতে আমি ছিলাম সাথে, 

জোনাকির আলো ছুঁয়ে যাচ্ছিল হৃদয়পাতে। 

নিঃশব্দে বাজছিল প্রেমের এক সুর, 

সময়টা থেমে ছিল বেশ কিছু দূর।

চোখে তার জ্বলছিল স্বপ্নের তারা, 

হৃদয়ের মাঝে মোর দিয়েছিল সাড়া। 

আলো ছায়ার খেলায় মুগ্ধ ছিল মন, 

প্রেমের কাব্য রচিত হচ্ছিল সেই ক্ষণ।

চোখের পলকে ছিল মায়ার ছোঁয়া, 

হাসিতে খুঁজেছিলাম জীবনের রোয়া। 

তারা ভরা আকাশে যে ছিল পাশে, 

রাতের গল্প সে হৃদয়ে ভাষে।

আজ সে নেই পাশে, চলে গেছে দূরপাতে, 

তারা জ্বলে নীল আকাশে আগের মতন, 

মনে পড়ে আজও মোর সেদিনের সেই ক্ষণ। 

সে ছিল আমার স্বপ্ন, আমার সবটুকু আলো, 

তার স্মৃতিতে আছি বেশ মনের গভীরে ভালো।

বসে এ ক্ষণে স্মৃতির অ্যালবামে, 

ভাবছি কাটানো সেই তারা ভরা রাতের কথা। 

ফিরে যাবার লালসা নেই আর মনে, 

শুধু স্মৃতিতে ভেসে বেড়ায় জীবনের বাঁকে।

তারা ভরা আকাশে, স্মৃতি হয়ে থাকো, 

তোমার স্মৃতিতে আঁকড়ে বাঁচি, 

সেই ভালোবাসার পাকো। 

প্রেমের সেই গল্প, মোর হৃদয়ে থাকে, 

তুমি নেই পাশে, তবু মনে প্রাণে জাগে।

জীবনের শেষ প্রান্তে, স্মৃতিরাই সাথী, 

তারা ভরা রাতে, হয়ে থাকো মোর বাতি। 

সে স্মৃতির আলোয়, কাটে দিন ও রাত, 

তাতেই মোর শান্তি জীবনের সুপ্রভাত।

রহমান মৃধা, সাবেক পরিচালক, ফাইজার, সুইডেন, [email protected]

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App