×

গণমাধ্যম

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, ক্র্যাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৯ ডিসেম্বর ২০২৪, ০৭:২৬ পিএম

সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিল, ক্র্যাবের তীব্র নিন্দা ও প্রতিবাদ

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের সচিবালয়ে প্রবেশের জন্য নির্ধারিত অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্তের ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে উদ্বেগ প্রকাশ করেছে বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স এসোসিয়েশন (ক্র্যাব)। শনিবার (২৮ ডিসেম্বর) ক্র্যাবের সভাপতি কামরুজ্জামান খান এবং সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম এক বিবৃতিতে এই নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন।

বিবৃতিতে সাংবাদিকদের অ্যাক্রিডিটেশন কার্ড বাতিলের সিদ্ধান্ত পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে অন্তর্বর্তী সরকারের প্রতি।

আরো পড়ুন: সচিবালয়ে অগ্নিকাণ্ডের কিছু আলামত বিদেশে পাঠানো হবে: উপ প্রেস সচিব

উদ্বেগ, প্রতিবাদ ও নিন্দা জানিয়ে নেতারা বলেন, এটি স্বাধীন সাংবাদিকতার জন্য হুমকি স্বরূপ। সরকারের এই সিদ্ধান্ত স্বাধীন সাংবাদিকতার বিকাশকে শুধু বাধাগ্রস্তই করবে না, সংবাদ মাধ্যমের অবাধ তথ্যপ্রবাহ ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতাকেও হুমকির মধ্যে ফেলে দিবে।

সভাপতি ও সাধারণ সম্পাদক বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনার উপর বিশ্বাস রেখে একটি গণতান্ত্রিক, উদার ও শোষণহীন রাষ্ট্র নির্মাণে স্বাধীন সাংবাদিকতার পরিবেশ সৃষ্টি করা জরুরি। কিন্তু সরকারের এই সিদ্ধান্ত তার বদলে সাংবাদিকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা সৃষ্টি করবে। যা কখনোই কাম্য নয়। তারা আরো বলেন, সাংবাদিকরা কোথাও নিরাপত্তার জন্য হুমকি নন। উদ্ভূত পরিস্থিতিতে পেশাদার ক্রাইম রিপোর্টারদের ঘটনাস্থলে যাওয়ার সুযোগ পেলে ভয়াবহ এই অগ্নিকাণ্ডের ক্লু উদঘাটনে সহায়ক ভূমিকা পালন করবে।

টাইমলাইন: অন্তর্বর্তীকালীন সরকার

আরো পড়ুন

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

আমরা অন্ধ দলীয়করণে বিশ্বাসী নই: ভূমিমন্ত্রী মিনু

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

রাষ্ট্রপতি সংবিধানবিরোধী কাজ করলে তার শাস্তি হওয়া উচিত : নাহিদ ইসলাম

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

জনগণই সরকারের ক্ষমতার উৎস : মাহদী আমিন

শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

ইসি মাছউদ শিগগির রাষ্ট্রপতি নির্বাচনের তপশিল ঘোষণা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App