×

গণমাধ্যম

‘দ্রুতই দশম ওয়েজ বোর্ড গঠনের কাজ শুরু’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৯ এপ্রিল ২০২৬, ০৮:১৮ পিএম

‘দ্রুতই দশম ওয়েজ বোর্ড গঠনের কাজ শুরু’

ছবি: সংগৃহীত

সাংবাদিকদের জন্য খুব দ্রুতই ১০ম সংবাদপত্র মজুরি বোর্ড (ওয়েজ বোর্ড) গঠনের কার্যক্রম শুরু করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।

রোববার (১৯ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে বিরোধী দলের সদস্য শেখ মনজুরুল হক রাহাদের এক লিখিত প্রশ্নের জবাবে মন্ত্রী এ তথ্য জানান।

লিখিত জবাবে তথ্যমন্ত্রী জানান, সর্বশেষ ২০১৯ সালের ১২ সেপ্টেম্বর ৯ম সংবাদপত্র মজুরি বোর্ড রোয়েদাদের গেজেট প্রকাশ করা হয়েছিল। এবার ১০ম ওয়েজ বোর্ড গঠনের প্রক্রিয়া দ্রুতই শুরু করতে যাচ্ছে সরকার।

বিরোধী দলীয় সংসদ সদস্য নুরুল ইসলামের অপর এক প্রশ্নের জবাবে জহির উদ্দিন স্বপন বলেন, সাংবাদিকদের সুরক্ষা, সক্ষমতা বৃদ্ধি, মর্যাদা ও নিরাপদ পেশাগত পরিবেশ নিশ্চিত করতে সরকার নানা পদক্ষেপ নিয়েছে। এর মধ্যে রয়েছে— ‘সাংবাদিক সুরক্ষা সহায়তা সেল’ গঠন, সাংবাদিকদের ওপর হামলা বা ডিজিটাল হয়রানির ঘটনায় আইনি ও প্রযুক্তিগত সহায়তা প্রদান এবং নারী সাংবাদিকদের জন্য বিশেষ সহায়তার ব্যবস্থা। এছাড়া ডিজিটাল নিরাপত্তা প্রশিক্ষণ, জরুরি কল্যাণ সহায়তা এবং জেলা পর্যায়ের সাংবাদিকদের জন্য সমন্বিত সহায়তা কাঠামো গড়ে তোলার উদ্যোগ নেওয়া হয়েছে।

টিভি চ্যানেল সংক্রান্ত এক প্রশ্নের জবাবে মন্ত্রী জানান, বর্তমানে দেশে সরকারি মালিকানাধীন টিভি চ্যানেল ৪টি। এছাড়া বেসরকারি খাতে ৫৫টি টিভি চ্যানেলকে অনুমোদন দেওয়া হলেও বর্তমানে ৩৭টি চ্যানেল পূর্ণ সম্প্রচারে রয়েছে।

তিনি আরও জানান, এই মুহূর্তে নতুন কোনো টিভি চ্যানেল অনুমোদনের অপেক্ষায় নেই, তবে ভবিষ্যতে নতুন আবেদনের ক্ষেত্রে বিধি মোতাবেক ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

কর্মী নেবে আকিজ গ্রুপ, রয়েছে প্রভিডেন্ট ফান্ড ও গ্র্যাচুইটির সুবিধা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App