×

গণমাধ্যম

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৩ জুলাই ২০২৬, ০৯:৫৪ পিএম

‘গণমাধ্যমের আয়না নিখুঁত না হলে রাষ্ট্র ও সমাজে ভুল প্রতিবিম্ব তৈরি হয়’

ফাইল ছবি

তথ্য ও সম্প্রচারমন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, গণমাধ্যম রাষ্ট্র ও সমাজের আয়না এবং এই আয়না নিখুঁত না হলে সমাজে রাষ্ট্র সম্পর্কে ভুল প্রতিবিম্ব তৈরি হয়। 

তিনি বলেন, সংবাদমাধ্যম যত বেশি নিখুঁতভাবে দায়িত্ব পালন করবে, নাগরিকেরা রাষ্ট্র ও সমাজের চলমান প্রক্রিয়া সম্পর্কে তত স্বচ্ছ ধারণা পাবে এবং সঠিক সিদ্ধান্ত নিতে পারবে।

শুক্রবার (৩ জুলাই) ল রিপোর্টার্স ফোরাম-এলআরএফের রজতজয়ন্তী ও বার্ষিক সাধারণ সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তথ্যমন্ত্রী। সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি ভবনে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

তথ্যমন্ত্রী বলেন, বিচারপ্রক্রিয়া কতটা স্বচ্ছ, তা বোঝার একটি বড় মানদণ্ড নির্ভর করে ল রিপোর্টারদের পেশাগত দায়িত্বশীলতার ওপর। কোনো শক্তিশালী সরকারপ্রধানকেও যখন আদালতের সামনে হাজির হতে হয়, তখন সাংবাদিকদের দায়িত্ব হয়ে পড়ে সেই সংবেদনশীল ও গুরুত্বপূর্ণ ঘটনাকে বস্তুনিষ্ঠভাবে জনগণের সামনে তুলে ধরা।

এ সময় বর্তমান সময়ের ডিজিটাল রূপান্তর নিয়ে উদ্বেগ প্রকাশ করে জহির উদ্দিন বলেন, অ্যানালগ থেকে ডিজিটাল যুগে প্রবেশের ফলে তথ্যের অবাধ প্রবাহ যেমন বেড়েছে, তেমনি নতুন ধরনের জটিলতাও তৈরি হয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, সম্প্রতি বিশ্বের বিভিন্ন রাষ্ট্রনেতার আলোচনায়ও কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) প্রভাব একটি গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে উঠে এসেছে। এআই ব্যবহার করে ডিজিটাল প্ল্যাটফর্মে যেকোনো দৃশ্য বিকৃত করা, কোনো ব্যক্তির চেহারা পরিবর্তন করা কিংবা বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে দেওয়ার মতো ঘটনা এখন সম্ভব। এ ধরনের চ্যালেঞ্জ মোকাবিলায় সাংবাদিকদের আরও সতর্ক ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তিনি।

অনুষ্ঠান শেষে গণমাধ্যমে শেখ হাসিনার বক্তব্য প্রচার এবং জুলাই গণ-অভ্যুত্থানকে ষড়যন্ত্র হিসেবে উপস্থাপনের বিষয়ে সাংবাদিকেরা প্রশ্ন করেন। জবাবে তথ্যমন্ত্রী বলেন, ‘১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময়ও শহীদদের হত্যাকারীদের পক্ষেও একধরনের সাংবাদিকতা ছিল। গণমাধ্যমকে কোন মত প্রচার করবে বা কোন চিন্তার পক্ষে বয়ান তৈরি করবে, সে বিষয়ে সবার স্বাধীনতা আছে। কিন্তু বস্তুনিষ্ঠ তথ্য মানুষের সামনে তুলে ধরা এবং কোনো বিশেষ পক্ষের হয়ে বয়ান তৈরি করা—দুটি সম্পূর্ণ ভিন্ন বিষয়। আমরা গণমাধ্যমের সবকিছুই বস্তুনিষ্ঠতার মানদণ্ডে বিচার করব।’

এলআরএফের সভাপতি হাসান জাবেদের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মনিরুজ্জামান মিশনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য দেন বিএনপির আইনবিষয়ক সম্পাদক বদরুদ্দোজা বাদল, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক নাসির উদ্দিন আহমেদ অসীম, সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক মোহাম্মদ আলী প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নুসরাত হত্যা মামলা হাইকোর্টের রায়ে যে অসঙ্গতি দেখছেন আসামিপক্ষের আইনজীবী শিশির মনির

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

নবম পে-স্কেলে বেতন কবে জেনে নিন

বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

রিজভী বিএনপির নাম ভাঙিয়ে অপকর্ম করলে কঠোর ব্যবস্থা

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সরকারের ছয় মাসের কাজের যে মূল্যায়ন করল সিপিডি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App