×

মধ্যপ্রাচ্য

তার্কিশ এয়ারলাইন্সের গিনেস রেকর্ড

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ ডিসেম্বর ২০২৪, ১০:২৮ এএম

তার্কিশ এয়ারলাইন্সের গিনেস রেকর্ড

তারা বিশ্বের ৩৫২টি রুটে ৪৯১টি বিমান পরিচালনা করছে। ছবি : সংগৃহীত

বিশ্বের সর্বাধিক দেশে ফ্লাইট পরিচালনার জন্য তার্কিশ এয়ারলাইন্স গিনেস ওয়ার্ল্ড রেকর্ড করেছে। চিলির সানতিয়াগোর আর্তুরো মেরিনো বেনিটেজ আন্তর্জাতিক বিমানবন্দরে তুর্কি পতাকাবাহী বিমান সংস্থার উদ্বোধনী ফ্লাইটের পর মর্যাদাপূর্ণ রেকর্ডটি করা হয়। খবর ইয়েনি সাফাকের।

বিশ্বব্যাপী বিমান পরিচালনায় এ কৃতিত্বের পর দেশটির রাষ্ট্রীয় বিমান সংস্থা তার্কিশ এয়ারলাইন্সের প্রধান নির্বাহী কর্মকর্তা বিলাল একসির প্রশংসা করেছে দেশটি।

বিলাল একসি বলেছেন, সানতিয়াগোতে এই স্বীকৃতি পাওয়া একটি বিরল সম্মানের বিষয়- যা বিশ্বব্যাপী মানুষ, সংস্কৃতি এবং গন্তব্যের সঙ্গে সংযোগ স্থাপনে আমাদের মিশনের বড় প্রমাণ।

গিনেস কর্মকর্তা তালাল ওমর এয়ারলাইন্সটির প্রশংসা করেছেন এবং এই মাইলফলকটিকে বিমান চালনায় তার্কিশ এয়ারলাইন্সের বৈশ্বিক যাত্রীসেবার প্রমাণ হিসেবে বর্ণনা করেছেন।

১৯৩৩ সালে ছোট পরিসরে যাত্রা শুরু করে তুর্কি এয়ারলাইন্স। এখন তারা বিশ্বের ৩৫২টি রুটে ৪৯১টি বিমান পরিচালনা করছে। স্টার অ্যালায়েন্সের সদস্য হিসাবে তার্কিশ এয়ারলাইন্স দিন দিন তার নেটওয়ার্ক প্রসারিত করে চলেছে।

আরো পড়ুন : ‘খুব শিগগিরই রাশিয়ায় হামলার কড়া জবাব পাবে ইউক্রেন'

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App