×

মধ্যপ্রাচ্য

এবার ৪ নারী সেনাকে মুক্তি দিলো হামাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৫ জানুয়ারি ২০২৫, ০৩:৪৮ পিএম

এবার ৪ নারী সেনাকে মুক্তি দিলো হামাস

মুক্তি পাওয়া চার ইসরায়েলি নারী সেনা। ছবি : সংগৃহীত

গাজায় দীর্ঘ ১৫ মাস ধরে জিম্মি করে রাখা চার নারী ইসরায়েলি সেনাকে মুক্তি দিয়েছে ফিলিস্তিনের স্বাধীনতকামী সংগঠন হামাস।  

ফিলিস্তিনের স্থানীয় সময় শনিবার (২৫ জানুয়ারি) বেলা ১১টার একটু পরে রেডক্রসের হাতে তাদের হস্তান্তর করা হয়। খবর আলজাজিরার। 

যুদ্ধবিরতির প্রথম ধাপের দ্বিতীয় দ্বিতীয় দফায় হামাস যে চার ইসরাইলি নারী সেনাকে মুক্তি দিলো তারা হলেন- লিরি আলবাগ (১৯), দানিয়েলা গিলবোয়া (২০), কারিনা আরিয়েভ (২০) এবং নামা লেভি (২০)।

জিম্মি মুক্তির আগে হামাস ও মিত্র সংগঠন ফিলিস্তিনি ইসলামিক জিহাদের (পিআইজি) সদস্যরা গাজা শহরের চত্বর ব্যাপক শোডাউন করেছে, যেখানে চারজন ইসরাইলি জিম্মির মুক্তির প্রস্তুতি চলে।

আল জাজিরার সম্প্রচারিত ফুটেজে দেখা গেছে, ওই এলাকায় সাধারণ ফিলিস্তিনিদেরও ব্যাপক সমাগম হয়েছে। হামাসের এসব যোদ্ধাদের খোঁজে টানা ১৫ মাসব্যাপী নৃশংস সামরিক অভিযান চালিয়েছে ইসরায়েল। 

আরো পড়ুন : নতুন করে ১৫ হাজার যোদ্ধা নিলো হামাস

কিন্তু যুদ্ধবিরতি কার্যকরের পর ফিনিক্স পাখির মতো জেগে উঠেছে হামাসের যোদ্ধারা। গোষ্ঠীটির সদস্যদের ভিডিও দেখে মনে হচ্ছে, ইসরায়েলি আগ্রাসনে মোটেও মনোবল হারাননি তারা। ইসমাইল হানিয়া ও ইয়াহিয়া সিনওয়ারের মতো শীর্ষনেতা এবং হাজারো সহযোদ্ধাদের মৃত্যুর পরও গৌরবের সঙ্গে তারা বিজয়ের চিহ্ন দেখাচ্ছে।

গত সপ্তাহে হামাস একইভাবে শক্তি প্রদর্শন করেছিল, যখন তারা তিনজন ইসরায়েলি বন্দিকে মুক্তি দেয়। এবারও মুক্তির প্রক্রিয়ার স্থানটিতে হামাস সদস্যদের একটি বড় ব্যানারের ওপর দাঁড়িয়ে থাকতে দেখা গেছে, যেখানে হিব্রু ভাষায় লেখা- ‘জায়নবাদ জিততে পারবে না।’

ব্যানারটিতে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) এবং গোয়েন্দা সংস্থা শিন বেতের প্রতীকও রয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

দেশের বাজারে স্বর্ণের বড় দর পতন

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

সীমান্তে ৮ জনকে পুশইন, বিজিবির প্রতিরোধ

টিভিতে আজকের খেলা

টিভিতে আজকের খেলা

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

রাষ্ট্রপতি ইস্যুতে যা বললেন মির্জা ফখরুল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App