×

মধ্যপ্রাচ্য

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ০২:৫৭ পিএম

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত

ছবি : সংগৃহীত

ইরানের এক হামলায় ইসরায়েলের ৩০ পাইলট নিহত হয়েছেন। ইরাকে নিযুক্ত ইরানের সাবেক রাষ্ট্রদূত হাসান কাজেমি কুমি এক টেলিভিশন সাক্ষাৎকারে এ তথ্য জানিয়েছেন।

তিনি বলেছেন, ইরান-ইসরায়েল ১২ দিনের যুদ্ধে ইরানের একটি পাল্টা হামলায় ৩০ জন ইসরায়েলি বৈমানিক নিহত হয়েছেন। 

তিনি একে ইসরায়েলি শাসনব্যবস্থার জন্য ‘একটি বড় ধাক্কা’ বলে অভিহিত করেন। খবর ইরানি বার্তাসংস্থা মেহের নিউজের।

কুমি বলেন, এটি দখলদার ইসরায়েলি শাসনের জন্য কোনো ছোট ঘটনা নয়। মূলত এ কারণেই তেলআবিব সরকার এখন পর্যন্ত এ বিষয়ে অনেক তথ্য গোপন করেছে বা লুকিয়েছে।

তিনি দাবি করেন, ওই যুদ্ধে শত্রুপক্ষের মূল উদ্দেশ্য ছিল ইরানে সরকার পরিবর্তন করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব ফিরিয়ে আনা। কিন্তু তাদের কোনো লক্ষ্যেই সফল হয়নি।

হাসান কাজেমি কুমি আরো বলেন, ইসলামী বিপ্লবের নেতার নেতৃত্বে ইরানের সশস্ত্র বাহিনী ইসরায়েলের বিরুদ্ধে একটি বড় আঘাত হানে এবং শত্রুর অঞ্চলভিত্তিক বড় পরিকল্পনা ভণ্ডুল করে দেয়।

উল্লেখ্য, গত ১৩ জুন থেকে শুরু হওয়া ১২ দিনের যুদ্ধে ইসরায়েল ইরানের সামরিক, পারমাণবিক ও আবাসিক এলাকাগুলোর ওপর বিমান হামলা চালায়। এরই মধ্যে ২২ জুন যুক্তরাষ্ট্র ইরানের নাতাঞ্জ, ফোরদো ও ইসফাহান-এই তিনটি পারমাণবিক স্থাপনায় হামলা চালায়।

জবাবে, ইরানের বিপ্লবী গার্ড বাহিনীর মহাকাশ বিভাগ ‘অপারেশন ট্রু প্রমিস-৩’-এর অংশ হিসেবে ইসরায়েলের দখলকৃত শহরগুলোর ওপর ২২ দফা পাল্টা ক্ষেপণাস্ত্র হামলা চালায়।

এছাড়া, যুক্তরাষ্ট্রের হামলার জবাবে ইরানি বাহিনী কাতারে অবস্থিত আল-উদেইদ সামরিক ঘাঁটিতে (যা পশ্চিম এশিয়ায় যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি) মিসাইল হামলা চালায়।

এ অবস্থায় ২৪ জুন কার্যকর হওয়া এক যুদ্ধবিরতির মাধ্যমে এই সংঘর্ষ আপাতত থেমে আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

পাবনা ধষর্ণ-হত্যার জেরে আসামিদের বাড়িতে আগুন, দগ্ধ হয়ে ৩ জনের মৃত্যু

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

স্থানীয় নির্বাচনে আ.লীগের নেতাকর্মীদের অংশগ্রহণ নিয়ে যা বললেন উপদেষ্টা

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

হরমুজ প্রণালির কাছে মার্কিন অ্যাপাচি হেলিকপ্টার বিধ্বস্ত

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

স্বেচ্ছাসেবক দল নেতা বিল্লাল হত্যা: ঢাকা ও মুন্সিগঞ্জ থেকে গ্রেপ্তার ২

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App