×

মধ্যপ্রাচ্য

ইরানের নয়া সুপ্রিম লিডার কে এই মুজতাবা খামেনি?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৯ মার্চ ২০২৬, ০৯:৫৫ এএম

ইরানের নয়া সুপ্রিম লিডার কে এই মুজতাবা খামেনি?

ছবি: সংগৃহীত

ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির স্থলাভিষিক্ত হলেন তার দ্বিতীয় পুত্র মুজতবা হোসেইনি খামেনি।

রোববার (৮ মার্চ) দেশটির ৮৮ সদস্যের বিশেষজ্ঞ পরিষদ (অ্যাসেম্বলি অব এক্সপার্টস) তাকে পরবর্তী সর্বোচ্চ নেতা হিসেবে আনুষ্ঠানিকভাবে নির্বাচিত করেছে। অ্যাসেম্বলি অব এক্সপার্ট নতুন নেতার প্রতি সবাইকে সমর্থন জানানোরও আহ্বান জানায়।

আরো পড়ুন: মোজতবা খামেনির নিয়োগে ট্রাম্পের ‘নো-কমেন্টস’

১৯৭৯ সালের ইসলামি বিপ্লবের পর রাজতন্ত্র বিলোপ ও ইসলামিক রিপাবলিক গঠিত হওয়ার পর থেকে মুজতবা খামেনি হচ্ছেন দেশটির তৃতীয় সুপ্রিম লিডার। আয়াতুল্লাহ রুহুল্লাহ খোমেনি ও আলী খামেনির পর ৫৬ বছর বয়সী এই নেতা এখন ইরানের ধর্মীয়, রাজনৈতিক ও সামরিক সকল ক্ষমতার প্রধান হিসেবে দায়িত্ব পালন করবেন।

প্রসঙ্গত, ‘গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র-ইসরায়েল যৌথ হামলায় নিহত হন আয়াতুল্লাহ আলি খামেনি। ওই হামলায় খামেনির মেয়ে, নাতি ও জামাই নিহত হওয়ার খবরও দেয় দেশটির শীর্ষ গণমাধ্যমগুলো।’

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

ফিনটেকে এক দশকের নেতৃত্বে সৈয়দ তানভীর আহমেদ

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

সংবিধান সংশোধন কমিটির সভা বর্জন রাষ্ট্র সংস্কার আন্দোলনের

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

স্ত্রীর মরদেহ উদ্ধার, ফ্ল্যাটেই ছিলেন এমপি গাজী নজরুল

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App