×

মধ্যপ্রাচ্য

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ট্রাম্পকে অবশ্যই মানতে হবে

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১০ এপ্রিল ২০২৬, ১০:৩৮ পিএম

লেবাননে যুদ্ধবিরতির প্রতিশ্রুতি ট্রাম্পকে অবশ্যই মানতে হবে

ছবি: সংগৃহীত

মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনার মধ্যে লেবাননে ইসরায়েলি হামলা অব্যাহত রয়েছে, যার ফলে দেশটিতে প্রাণহানির পাশাপাশি বাড়ছে বাস্তুচ্যুত মানুষের সংখ্যা। এমন পরিস্থিতিতে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি কড়া বার্তা দিয়ে বলেছেন, লেবাননে যুদ্ধবিরতির বিষয়ে দেওয়া প্রতিশ্রুতি যুক্তরাষ্ট্রকে অবশ্যই মেনে চলতে হবে।

শুক্রবার (১০ এপ্রিল) লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত-মনোনীত মোহাম্মদ রেজা শিবানির সঙ্গে এক ফোনালাপের সময় তিনি এই মন্তব্য করেন।

আরাঘচি বলেন, ‘যুক্তরাষ্ট্রকে অবশ্যই তার যুদ্ধবিরতির প্রতিশ্রুতি রক্ষা করতে হবে, যার মধ্যে লেবাননকেও এই যুদ্ধবিরতির আওতায় আনা অন্তর্ভুক্ত।’

তিনি লেবাননে ইসরায়েলের চলমান হামলার নিন্দা জানিয়েছেন এবং যুদ্ধবিরতি চুক্তি অনুযায়ী এর অবসান ঘটানোর ওপর জোর দিয়েছেন।

ইরানের পার্লামেন্টের স্পিকার গালিবফ লেবানন পর্যন্ত যুদ্ধবিরতি সম্প্রসারণের প্রয়োজনীয়তা সম্পর্কে একই ধরনের মন্তব্য করেছেন এবং বলেছেন যে, এই ধরনের যুদ্ধবিরতি বাস্তবায়িত না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের সাথে নির্ধারিত আলোচনা এগোতে পারে না।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আতঙ্কের আরেক নাম গোপালগঞ্জ

আতঙ্কের আরেক নাম গোপালগঞ্জ

পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কারা?

পোশাকশিল্পে অস্থিরতার নেপথ্যে কারা?

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ আটক

ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রভাব পড়তে পারে যেসব অঞ্চলে

ঘূর্ণিঝড় ‘আকভান’: প্রভাব পড়তে পারে যেসব অঞ্চলে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App