×

মধ্যপ্রাচ্য

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৬ মে ২০২৬, ১১:১১ এএম

যুদ্ধবিরতির মধ্যেই দক্ষিণ ইরানে মার্কিন হামলা

ছবি : সংগৃহীত

যুদ্ধবিরতি চলমান থাকার মধ্যেই দক্ষিণ ইরানে নতুন করে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী। ইরানের ক্ষেপণাস্ত্র ঘাঁটি এবং সমুদ্রপথে মাইন পুঁতে রাখার প্রস্তুতিতে থাকা নৌযানকে লক্ষ্য করে এ হামলা চালানো হয়েছে।

এ বিষয়ে মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) এক বিবৃতিতে জানিয়েছে, হামলাগুলো ‘আত্মরক্ষামূলক ব্যবস্থা’ হিসেবে পরিচালনা করা হয়েছে। একই সঙ্গে ইরানি বাহিনীর সম্ভাব্য হুমকি থেকে মার্কিন সেনাদের নিরাপত্তা নিশ্চিত করতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে দাবি করেছে তারা।

সেন্টকমের মুখপাত্র ক্যাপ্টেন টিম হকিন্স বলেন, মার্কিন সামরিক বাহিনী চলমান যুদ্ধবিরতির নীতি বজায় রেখেই নিজেদের বাহিনীর নিরাপত্তা নিশ্চিত করে যাচ্ছে।

এদিকে, এমন সময় এই হামলা চালানো হলো যখন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনায় কিছুটা অগ্রগতি হয়েছে। তবে সংঘাত নিরসনে কোনো চূড়ান্ত চুক্তি এখনও ‘আসন্ন নয়’ বলেও মন্তব্য করেন তিনি।

আরো পড়ুন : গোপন আস্তানায় মোজতবা খামেনি, নেতাদের সঙ্গে যোগাযোগ রাখছেন যেভাবে

দ্য নিউইয়র্ক টাইমসের তথ্যমতে, ক্যাপ্টেন হকিন্স জানিয়েছেন, হামলাগুলো বন্দর আব্বাসের কাছাকাছি একটি এলাকাকে লক্ষ্য করে চালানো হয়েছে। দক্ষিণ ইরানের এই গুরুত্বপূর্ণ বন্দরনগরী হরমুজ প্রণালির নিকটে অবস্থিত এবং সেখানে ইরানের একটি গুরুত্বপূর্ণ নৌঘাঁটিও রয়েছে।

এর আগে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম জানায়, বিস্ফোরণের শব্দ শোনার পর বন্দর আব্বাসের স্থানীয় কর্মকর্তারা ঘটনাটি তদন্ত শুরু করেছেন।

তবে সর্বশেষ মার্কিন হামলার জবাবে এখনও পর্যন্ত আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি ইরান। নতুন এই হামলার ফলে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্ভাব্য শান্তি চুক্তির ওপর কী ধরনের প্রভাব পড়বে, তা এখনো স্পষ্ট নয়।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App