×

মধ্যপ্রাচ্য

ইরান ও কাতারের মধ্যে আবার সমুদ্রপথে বাণিজ্য শুরু

Icon

আন্তর্জাতিক ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ০৬:৪৫ পিএম

ইরান ও কাতারের মধ্যে আবার সমুদ্রপথে বাণিজ্য শুরু

ছবি: সংগৃহীত

প্রায় পাঁচ মাসের দীর্ঘ বিরতির পর ইরান ও কাতারের মধ্যে সমুদ্রপথে আবারো বাণিজ্য শুরু হয়েছে। দুই দেশের কর্মকর্তারা তথ্যটি নিশ্চিত করেছেন।

এর মধ্যে কাতারের পরিবহন মন্ত্রণালয় সামাজিক যোগাযোগ মাধ্যমে বিবৃতি প্রকাশ করে লিখেছে, নতুন সিদ্ধান্ত অনুযায়ী, দুই দেশের "সব ধরনের জলযান ও জাহাজ" সমুদ্রে চলাচল করতে পারবে। এক্ষেত্রে প্রয়োজনীয় নিরাপত্তা ও সুরক্ষা সরঞ্জাম নিশ্চিত করা হবে বলে জানানো হয়েছে।

অন্যদিকে, দোহায় নিযুক্ত ইরানের বাণিজ্যিক উপদেষ্টা আব্বাস আবদুলখানিও খবরটি নিশ্চিত করেছেন।

ইরানের গণমাধ্যমকে তিনি বলেন, “দোহায় অবস্থিত ইসলামী প্রজাতন্ত্রের দূতাবাসের নিরন্তর তত্ত্বাবধান এবং কাতার সরকারের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সাথে সমন্বয়ের মাধ্যমে দেইয়ার এবং আল রুওয়াইস বন্দরের মধ্যে সমুদ্রপথে পণ্য পরিবহন পুনরায় শুরু হয়েছে।” 

গত ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকে কাতারের সঙ্গে সমুদ্রপথে বাণিজ্য বন্ধ হয়ে পড়ে।

এখন এমন এক সময় দুই দেশের মধ্যে পুনরায় বাণিজ্য শুরু হওয়ার কথা জানা যাচ্ছে, যখন ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে শান্তি আলোচনায় মধ্যস্থতা করছে কাতার ও পাকিস্তান।

সূত্র: বিবিসি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App