×

মধ্যপ্রাচ্য

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৬, ০৫:০৬ পিএম

কারবালায় নেওয়া হতে পারে খামেনির মরদেহ

ছবি : সংগৃহীত

ইরানের নিহত সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মরদেহ ইরাকের পবিত্র শহর নাজাফে নেওয়ার পর এবার কারবালায় নেওয়া হতে পারে। ছয় দিনব্যাপী শেষকৃত্য কর্মসূচির অংশ হিসেবে কারবালায় শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ দাফনের জন্য আবার ইরানে ফিরিয়ে নেওয়া হবে বলে জানিয়েছে রয়টার্স।

বুধবার (৮ জুলাই) নাজাফে খামেনির কফিনবাহী ট্রাক শহরের প্রধান সড়ক অতিক্রম করার সময় হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানাতে সড়কের দুই পাশে অবস্থান নেন। অনেকের হাতে ছিল খামেনির প্রতিকৃতি, ইরাক ও ইরানের জাতীয় পতাকা এবং ইরান-সমর্থিত বিভিন্ন শিয়া সংগঠনের ব্যানার।

এ সময় বিক্ষোভকারীদের একটি অংশ বিভিন্ন রাজনৈতিক স্লোগানও দেয়। ঘটনাস্থলে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়।

এর আগে মঙ্গলবার সন্ধ্যায় খামেনির মরদেহবাহী কফিন নাজাফ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে ইরাকের প্রধানমন্ত্রী আলি আল-জাইদি, সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তা এবং ধর্মীয় নেতারা তা গ্রহণ করেন।

এ ছাড়া ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এবং ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি)-এর শীর্ষ কর্মকর্তারাও নাজাফে আয়োজিত শোকানুষ্ঠানে অংশ নেন।

শেষকৃত্যের পরবর্তী ধাপে খামেনির মরদেহ কারবালায় নেওয়া হবে। শিয়া মুসলিমদের কাছে অত্যন্ত পবিত্র এই শহরে ইমাম হুসাইনের (রা.) মাজারে শ্রদ্ধা নিবেদনের পর মরদেহ ইরানে ফিরিয়ে নিয়ে দাফন করা হবে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

মাদারীপুরে পরিত্যক্ত ঘরে হাতবোমা বিস্ফোরণ

জানা গেল পে স্কেলের গেজেট কবে

জানা গেল পে স্কেলের গেজেট কবে

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

ফের আন্দোলনের ডাক ককরোচ পার্টির

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

নেপালে বন্যা-ভূমিধসে নিখোঁজ শত শত পর্যটক, কেমন আছেন অপু বিশ্বাসরা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App