×

মধ্যপ্রাচ্য

কেন সৌদি সফর স্থগিত করল ইরাক?

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬, ০৪:৪২ পিএম

কেন সৌদি সফর স্থগিত করল ইরাক?

ছবি : সংগৃহীত

সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে নির্ধারিত সরকারি সফর স্থগিত করেছেন ইরাকের প্রধানমন্ত্রী আলী আল জাইদি। ইরাকি সরকারের একটি সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

সূত্র জানায়, বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সৌদি আরব সফরে যাওয়ার কথা ছিল। সফরকালে দুই দেশের মধ্যে বিভিন্ন খাতে সমঝোতা স্মারক (এমওইউ) সই, নিরাপত্তা সহযোগিতা জোরদার এবং আঞ্চলিক পরিস্থিতি নিয়ে আলোচনা হওয়ার পরিকল্পনা ছিল।

তবে বুধবার যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ হামলায় অন্তত ২০ জন ইরাকি যোদ্ধা নিহত হওয়ার ঘটনার পর সফরটি অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এখনও সফরের নতুন কোনো তারিখ ঘোষণা করেনি ইরাক সরকার। তবে কূটনৈতিক পর্যায়ে আলোচনা অব্যাহত থাকার সম্ভাবনা রয়েছে।

এদিকে ইরাকের রাষ্ট্র-সমর্থিত আধাসামরিক জোট পপুলার মোবিলাইজেশন ফোর্সেস (পিএমএফ) দাবি করেছে, যুক্তরাষ্ট্র ও সৌদি আরবের যৌথ বিমান হামলায় তাদের অন্তত ২০ জন যোদ্ধা নিহত এবং আরও ৩২ জন আহত হয়েছেন।

এক বিবৃতিতে পিএমএফ জানায়, হতাহতদের এই সংখ্যা প্রাথমিক। ক্ষয়ক্ষতির পূর্ণাঙ্গ মূল্যায়ন শেষ হলে নিহত ও আহতের সংখ্যা আরও বাড়তে পারে।

সংগঠনটির দাবি, বাগদাদ, ওয়াসিত, নিনেভেহ, বসরা, কিরকুক, কারবালা ও দিয়ালা এই সাতটি প্রদেশে তাদের বিভিন্ন অবস্থান লক্ষ্য করে হামলা চালানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

 রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

রাশিয়ার তেল কিনে বিপাকে ভারত, যুক্তরাষ্ট্রে বিল পাস

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

বিশ্ববাজারে আরও কমল তেলের দাম

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

৫ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সংকেত

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরাইলি বাহিনীর ব্যাপক হামলা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App