×

মধ্যপ্রাচ্য

ইরান-ওমান নতুন সমঝোতা: বদলে যাচ্ছে হরমুজ প্রণালির নৌপথ

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৬ আগস্ট ২০২৬, ০৮:৩৩ এএম

ইরান-ওমান নতুন সমঝোতা: বদলে যাচ্ছে হরমুজ প্রণালির নৌপথ

ছবি : সংগৃহীত

হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল স্বাভাবিক করতে নতুন একটি নৌপথ নির্ধারণের লক্ষ্যে ওমানের সঙ্গে সমঝোতায় পৌঁছানোর দাবি করেছে ইরান। তবে প্রস্তাবিত রুটের অবস্থান বা অন্যান্য কারিগরি তথ্য এখনো প্রকাশ করা হয়নি।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই জানিয়েছেন, দুই দেশের মধ্যে আলোচনার শেষ পর্যায় চলছে এবং নতুন নৌপথের ভৌগোলিক স্থানাঙ্ক নিয়ে উভয় পক্ষের মধ্যে ঐকমত্য হয়েছে।

তবে তিনি সতর্ক করে বলেন, শুধু নতুন রুট নির্ধারণ করলেই হরমুজ প্রণালিতে নিরাপদ নৌচলাচল নিশ্চিত হবে না। তার দাবি, ইরানের বন্দরগুলোর ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ এবং চলমান নিরাপত্তা হুমকির কারণে পরিস্থিতি এখনো পুরোপুরি স্বাভাবিক হয়নি।

ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী কাজেম গারিবাবাদি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা ইরনাকে জানান, নতুন নৌপথটি পরীক্ষামূলকভাবে দুই থেকে চার মাস চালু রাখা হতে পারে। তবে এটি কবে থেকে কার্যকর হবে এবং কোন ধরনের জাহাজ এই রুট ব্যবহার করতে পারবে, সে বিষয়ে বিস্তারিত জানানো হয়নি।

এদিকে, ইরানের এই দাবির বিষয়ে এখন পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ওমান আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া জানায়নি।

চলতি বছরের ফেব্রুয়ারির শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলার পর থেকে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচল উল্লেখযোগ্যভাবে কমে যায়। বিশ্বের মোট অপরিশোধিত তেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) পরিবহনের প্রায় ২০ শতাংশ এই গুরুত্বপূর্ণ জলপথ দিয়ে হওয়ায় পরিস্থিতির প্রভাব আন্তর্জাতিক জ্বালানি বাজারেও পড়েছে।

এর আগে ইরান ঘোষণা দিয়েছিল, তাদের পূর্বানুমতি ছাড়া কোনো জাহাজ হরমুজ প্রণালি অতিক্রম করতে পারবে না। নির্দেশ অমান্য করা কয়েকটি জাহাজে হামলার ঘটনাও ঘটেছে বলে আন্তর্জাতিক গণমাধ্যমে প্রকাশিত হয়েছে।

হরমুজ প্রণালি ব্যবহারকারী জাহাজের কাছ থেকে ফি আদায়ের ইরানের প্রস্তাব নিয়েও তেহরান ও ওয়াশিংটনের মধ্যে মতপার্থক্য রয়েছে। ওমানের সঙ্গে সাম্প্রতিক আলোচনায় বিষয়টি অন্তর্ভুক্ত ছিল কি না, সে বিষয়ে ইরান স্পষ্ট কোনো তথ্য দেয়নি।

এর আগে মঙ্গলবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সতর্ক করে বলেন, দ্রুত হরমুজ প্রণালি খুলে না দিলে ইরানকে কঠোর পরিণতির মুখোমুখি হতে হবে। একই সময়ে মার্কিন কর্মকর্তারা জানান, সপ্তাহের শেষ নাগাদ সীমিত পরিসরে জাহাজ চলাচল পুনরায় শুরু করার বিষয়ে আলোচনা এগিয়েছে। যদিও ইরান বরাবরের মতোই যুক্তরাষ্ট্রের সঙ্গে কোনো আলোচনা চলছে না বলে দাবি করেছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

‘গাজী নজরুল জামায়াতের কেউ নন, স্ত্রীর মৃত্যুর তদন্তের দায়িত্ব সরকারের’

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

অস্কারে যাওয়ার লড়াইয়ে বাংলাদেশের যে পাঁচ সিনেমা

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

দুপুরে স্ত্রীর সঙ্গে খাবার খেয়েছেন এমপি গাজী নজরুল

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

নজরুলের দ্বিতীয় স্ত্রীর মরদেহ উদ্ধার, পুলিশের বক্তব্য

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App