×

মধ্যপ্রাচ্য

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:২৪ পিএম

হজযাত্রীদের জন্য নতুন প্যাকেজ ঘোষণা সৌদির

ছবি : সংগৃহীত

হজযাত্রীদের যাত্রা আরও সহজ, সুশৃঙ্খল ও ঝামেলামুক্ত করতে ২০২৭ সালের হজ মৌসুমের জন্য নতুন প্যাকেজ চালু করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। নতুন ব্যবস্থায় থাকা, খাওয়া, যাতায়াত এবং পবিত্র স্থানগুলোর বিভিন্ন সেবা একটি চুক্তির আওতায় পাওয়া যাবে। খবর গালফ নিউজের।

ইলেকট্রনিক প্ল্যাটফর্মের মাধ্যমে এই প্যাকেজ দেওয়া হবে। দেশটিতে হজযাত্রীদের প্রবেশের পর থেকে নিজ নিজ দেশে ফিরে যাওয়া পর্যন্ত পুরো সময় এ সেবার আওতায় থাকবেন তারা।

নতুন প্যাকেজে মক্কা ও মদিনায় আবাসনের পাশাপাশি যাতায়াত, ক্যাটারিং বা খাবারের ব্যবস্থা এবং পবিত্র স্থানগুলোতে প্রয়োজনীয় বিভিন্ন সেবা অন্তর্ভুক্ত থাকবে।

এ ছাড়া হজযাত্রীরা নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী অতিরিক্ত কিছু সুবিধাও বেছে নেওয়ার সুযোগ পাবেন।

সৌদি আরবের নতুন এই ব্যবস্থার ফলে বিভিন্ন দেশের হজ এজেন্সিগুলো আরও সহজে নিজেদের প্রয়োজন অনুযায়ী মানসম্মত ও নমনীয় হজ প্রোগ্রাম তৈরি করতে পারবে বলে আশা করা হচ্ছে।

১৪৪৮ হিজরি হজ মৌসুমের প্রস্তুতির অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে। সৌদি সরকারের ভিশন ২০৩০-এর লক্ষ্য বাস্তবায়নেও নতুন ডিজিটাল ব্যবস্থাটি ভূমিকা রাখবে বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

হজের প্রস্তুতি ও ব্যবস্থাপনা নিয়ে এরই মধ্যে ৭৫টিরও বেশি দেশের হজ প্রতিনিধি দলের সঙ্গে বৈঠক করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়।

হজ ব্যবস্থাপনাকে আরও আধুনিক, ডিজিটাল ও ঝামেলামুক্ত করতে সৌদি আরব দীর্ঘদিন ধরেই বিভিন্ন অনলাইন সেবা ও প্রযুক্তিনির্ভর ব্যবস্থা চালু করে আসছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বাড়ল তেলের দাম

বাড়ল তেলের দাম

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

হাদির নাম মুছে আগের নামেই ফিরছে ‘শেখ মুজিবুর রহমান হল’

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

সচিবদের জরুরি ২৩ নির্দেশনা

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

কিশোরগঞ্জ গণপূর্তের নির্বাহী প্রকৌশলীর বিরুদ্ধে অভিযোগ, ‘তদন্তে মেলেনি সত্যতা’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App