×

ঢাকা

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২১ নভেম্বর ২০২৬, ০৮:২৫ পিএম

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

ছবি: সংগৃহীত

গোপালগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আরও ২৬ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। এ নিয়ে জেলায় মোট ৫৫ প্লাটুন বিজিবি সদস্য মোতায়েন করা হলো। শনিবার (২১ নভেম্বর) বিকেলে বিজিবি সদর দপ্তর থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গোপালগঞ্জ জেলার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং যে কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় আগে থেকে মোতায়েনকৃত এক ব্যাটালিয়ন (২৯ প্লাটুন) বিজিবি সদস্যের পাশাপাশি অতিরিক্ত আরও এক ব্যাটালিয়ন (২৬ প্লাটুন) বিজিবি মোতায়েন শুরু হয়েছে।

এতে বলা হয়, মোতায়েনকৃত বিজিবি সদস্যরা স্থানীয় প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয়ের মাধ্যমে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার পাশাপাশি জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা এবং শান্তিশৃঙ্খলা বজায় রাখতে সর্বোচ্চ পেশাদারিত্ব, নিষ্ঠা ও সতর্কতার সঙ্গে দায়িত্ব পালন করছেন।

নতুন করে মোতায়েন করা ২৬ প্লাটুন বিজিবি সদস্য শনিবার (২১ নভেম্বর) সন্ধ্যার মধ্যে গোপালগঞ্জে পৌঁছাবেন বলে জানিয়েছেন বিজিবির মিডিয়া সেলের উপমহাপরিচালক কর্নেল সরকার মোহাম্মদ মোস্তাফিজুর রহমান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

গোপালগঞ্জে আরও ২৬ প্লাটুন বিজিবি মোতায়েন

বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

আখাউড়া বীরশ্রেষ্ঠ মোস্তফা কামাল গার্লস স্কুলের উদ্বোধন ও পুরস্কার বিতরণ

ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না

প্রধানমন্ত্রী ঐক্যবদ্ধ থাকলে বাংলাদেশ তাঁবেদার রাষ্ট্র হবে না

‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

হেফাজতে ইসলাম ‘আওয়ামী লীগকে দল হিসেবে নিষিদ্ধ করতে হবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App