×

গান

জুলাই নিয়ে সরব আসিফ, ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৬, ১১:১৬ এএম

জুলাই নিয়ে সরব আসিফ, ফেসবুক পোস্ট ঘিরে তুমুল আলোচনা

ছবি: সংগৃহীত

জুলাই শুরু হওয়ার সঙ্গে সঙ্গেই ২০২৪ সালের গণঅভ্যুত্থানকে ঘিরে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন করে আলোচনা শুরু হয়েছে। রাজনৈতিক প্রেক্ষাপট, অভ্যুত্থানের গুরুত্ব এবং চলমান নানা ইস্যু নিয়ে মত প্রকাশ করছেন বিভিন্ন অঙ্গনের মানুষ। সেই ধারাবাহিকতায় নিজের বক্তব্য তুলে ধরেছেন জনপ্রিয় গায়ক আসিফ আকবর।

শনিবার (৪ জুলাই) নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দেন এই গায়ক। সেখানে তিনি জুলাইকে ‘জেগে থাকার’ আহ্বান জানিয়ে দাবি করেন, ‘পতিত ফ্যাসিস্ট’ তিনটি খাতের মাধ্যমে ফিরে এসেছে।

স্ট্যাটাসটি প্রকাশের পরপরই সামাজিক যোগাযোগমাধ্যমে তা নিয়ে শুরু হয় আলোচনা। কেউ তার বক্তব্যের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন, আবার কেউ ভিন্ন মতও দিয়েছেন। ফলে অল্প সময়ের মধ্যেই পোস্টটি নেটিজেনদের নজরকাড়ে।

স্ট্যাটাসে আসিফ লিখেছেন, ‘জেগে থাকো জুলাই, অতি সন্তর্পনে পতিত ফ‍্যাসিস্ট ফিরে এসেছে তিনটি ছিদ্র দিয়ে- ১. মিডিয়া ২. স্পোর্টস ৩. কালচার।’

সামাজিক ও রাজনৈতিক নানা বিষয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে নিয়মিত মত প্রকাশ করে থাকেন আসিফ আকবর। সমসাময়িক বিভিন্ন ইস্যুতে তার খোলামেলা মন্তব্য প্রায়ই আলোচনার জন্ম দেয়।

উল্লেখ্য, ‘ও প্রিয়া তুমি কোথায়’ অ্যালবাম দিয়ে সংগীতাঙ্গনে ধুমকেতুর মতো উদয় হয়েছিলেন আসিফ আকবর। অ্যালবামের শিরোনাম গানটি এ দেশের তরুণদের প্রিয় গান হয়ে উঠেলি। ২০০১ সালের ২৯ জানুয়ারি ঢাকায় ও পরদিন ৩০ জানুয়ারি সারাদেশে ‘ও প্রিয়া তুমি কোথায়’ প্রকাশ পেয়েছিল।

এখনো নিয়মিত নতুন নতুন গান করছেন আসিফ, বেরুচ্ছে তার মিউজিক ভিডিও। দেশ-বিদেশে স্টেজ-শো নিয়ে ব্যস্ত সময় পার করছেন শিল্পী। রাজনীতি নিয়েও সরব হতে দেখা যাচ্ছে শিল্পীকে। দেশের বিভিন্ন সমস্যা ও সম্ভাবনা নিয়ে সোশ্যাল মিডিয়ায় নিজের মতামত দিচ্ছেন তিনি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

সাবেক মন্ত্রী দীপু মনির স্বামী মারা গেছেন

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

বৃষ্টির দিনে চা শ্রমিকদের স্বস্তি, রেইনকোট দিচ্ছে সরকার

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

চাঁপাইনবাবগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

বুড়িমারী বন্দরে আমদানি-রপ্তানিতে ধস, কমেছে রাজস্ব আয়

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App