×

ময়মনসিংহ

বকশীগঞ্জে মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, আহত ৬

Icon

বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৫ আগস্ট ২০২৪, ০৮:২০ পিএম

বকশীগঞ্জে মহিলা কলেজের শিক্ষক-কর্মচারীদের ওপর হামলা, আহত ৬

ছবি: সংগৃহীত

জামালপুরের বকশীগঞ্জে অধ্যক্ষের অপসারণ দাবি করা শিক্ষক-কর্মচারীদের ওপর সাবেক উপজেলা ছাত্রদলের সভাপতি সরকার রাসেলের বিরুদ্ধে হামলার অভিযোগ উঠেছে। হামলায় পাঁচ শিক্ষক-কর্মচারী ও একজন প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য আহত হয়েছেন। রবিবার (২৫ আগস্ট) দুপুর ১২টার দিকে বকশীগঞ্জ খাতেমুন মঈন মহিলা ডিগ্রি কলেজে এ ঘটনা ঘটে। 

প্রত্যক্ষদর্শী ও হামলায় স্বীকার শিক্ষকরা জানান, কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদারের অপসারণের দাবিতে সকাল ১০টা থেকে ১১টা পর্যন্ত কর্মবিরতি পালন করেন কলেজের সিংহভাগ কলেজ শিক্ষক ও কর্মচারীরা। কর্মবিরতি পালন শেষ হলে স্থানীয় ৩০ থেকে ৪০ জন বহিরাগত কলেজ ক্যাম্পাসে ঢুকে কর্মবিরতি পালন করা শিক্ষক-কর্মচারীদের ওপর দেশীয় অস্ত্র নিয়ে অতর্কিত হামলা চালায়। এ সময় বহিরাগতরা কর্মবিরতির ব্যানার ছিঁড়ে ফেলেন।  

আরো পড়ুন: সাবেক রেলমন্ত্রী ও তার ছেলেসহ ১০ জনের নামে মামলা

ওই হামলায় সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন, সহকারী অধ্যাপক বজলুর রশিদ, সহকারী অধ্যাপক আনিছুজ্জামান , প্রভাষক রুস্তম আলী, উচ্চমান সহকারী ইলিয়াছ উদ্দিন আহত হয়। এ সময় কলেজ প্রতিষ্ঠাতা পরিবারের সদস্য ও পৌর বিএনপির যুগ্ন আহবায়ক আব্দুল্লাহ আল সাফি লিপন হামলাকারীদের বাঁধা দিতে গেলে তাকেও মারধর করে আহত করা হয়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। 

এ ব্যাপারে হামলায় শিকার হওয়া সহকারী অধ্যাপক আব্দুল্লাহ আল মোকাদ্দেস রিপন জানান, আমাদের ওপর ন্যাক্কারজনকভাবে হামলা করা হয়েছে। আমাদের নিয়মতান্ত্রিক আন্দোলনে অধ্যক্ষের ক্যাডার বাহিনী হামলা চালিয়েছে। আমরা এই অধ্যক্ষের অপসারণ চাই এবং হামলাকারী উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেলকে গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। 

নাম প্রকাশে অনিচ্ছিুক এক প্রভাষক জানান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল বিএনপির নাম ভাঙিয়ে বেপরোয়া আচরণ করছেন। তার কর্মকাণ্ডে আমরা আতঙ্কিত হয়ে পড়েছি। 

এ ঘটনায় অত্র কলেজের অধ্যক্ষ বজলুল করিম তালুকদার জানান, হামলার বিষয়ে আমি কিছু জানি না। 

অভিযুক্ত বকশীগঞ্জ উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি সরকার রাসেল জানান, গ্রামবাসীদের সঙ্গে শিক্ষকদের ঝামেলা হয়েছে। হামলায় আমি জড়িত নই। 

বকশীগঞ্জ থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, এ বিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেয়া হবে। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

টানা পাঁচ দিনের ছুটি শেষে খুলল অফিস-আদালত

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

২৫ অক্টোবর: কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

চার দিনের সফরে আজ রাতে জাপান যাচ্ছেন প্রধানমন্ত্রী

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

শক্তিশালী হচ্ছে লঘুচাপ, সোমবারের মধ্যেই রূপ নিতে পারে ঘূর্ণিঝড়ে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App