×

ময়মনসিংহ

জমির বিরোধে বৃদ্ধা মা ও মেয়েকে মারধর, থানায় অভিযোগ

Icon

সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি

প্রকাশ: ১৩ জুন ২০২৬, ০৭:১০ পিএম

জমির বিরোধে বৃদ্ধা মা ও মেয়েকে মারধর, থানায় অভিযোগ

ছবি: সংগৃহীত

জামালপুরের সরিষাবাড়ীতে জমি সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে আছিয়া বেওয়া (৮৫) নামে এক বৃদ্ধা ও তার মেয়ে মর্জিনা বেগমকে (৪৬) মারধর করার ঘটনা ঘটেছে। শুক্রবার দুপুরে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের চর পোগলদিঘা গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনার পর আছিয়া বেওয়ার মেয়ে মর্জিনা বেগম বাদী হয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে অভিযোগ দায়ের করেছেন।

সরেজমিনে গিয়ে জানা যায়, উপজেলার পোগলদিঘা ইউনিয়নের পোগলদিঘা গ্রামের মৃত চাঁন মিয়া মৃত্যুর পূর্বে ৫ মেয়ে ও স্ত্রীর নামে তার ১ একর ৯৫ শতাংশ জমি সাবকবলা দলিলে লিখে দিয়ে যান। এরপর থেকেই চাঁন মিয়ার কোনো ছেলেসন্তান না থাকার কারণে চাচাতো ভাইয়েরা তার জমি নিজেদের বলে দাবি করে আসছে।

এ নিয়ে তাদের চাচাতো ভাই আবদুস সামাদ (৭০), শাহ আলী (৭০), কমর উদ্দিন (৬৫), মহির উদ্দিন (৬০), ফারুক (৩৮) গংদের সাথে জমি সংক্রান্ত বিষয় নিয়ে ঝামেলা চলছিল। বিষয়টি নিয়ে এলাকায় একাধিকবার গ্রাম্য সালিস হলেও তারা কোনো মীমাংসায় আসেনি।

এ অবস্থায় শুক্রবার বিরোধপূর্ণ জমিতে গিয়ে নিজেদের জমি দাবি করে খুঁটি দেয় মর্জিনার চাচাতো ভাই ফারুক, বাবু ও ভাসানীসহ অন্যরা। এ সময় মর্জিনা বাধা দিলে তাকে মারধর করা হয়। পরে তার চিৎকার শুনে ৮৫ বছরের বৃদ্ধ মা আছিয়া বেওয়া এগিয়ে গেলে তাকেও মারধর করা হয়। এতে তার মাজার হাড় ভেঙে যায়। পরে স্থানীয়রা মর্জিনা ও আছিয়া বেওয়াকে আহত অবস্থায় উদ্ধার করে সরিষাবাড়ী হাসপাতালে নিয়ে যায়। বিষয়টি এলাকাবাসীকে অবহিত করে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রে মর্জিনা বেগম বাদী হয়ে ১৩ জনের নাম উল্লেখ করে অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে বাদী মর্জিনা বেগম বলেন, আমার বাবা তার সকল জমি বেঁচে থাকাকালীন সময়েই আমাদের ৫ বোন ও মায়ের নামে দলিল করে লিখে দিয়ে যান৷ আমাদের কোনো ভাই না থাকায় আমাদের চাচাতো ভাইয়েরা এই জমির মালিকানা দাবি করে বিভিন্ন সময় নানা হুমকি-ধমকি দিয়ে আসছিল। শুক্রবার আমাদের কালিপুর এলাকার জমিতে নিজেদের জমি দাবি করে খুঁটি দেয় চাচাতো ভাইয়েরা। বিষয়টি শুনে আমরা জমিতে গেলে তারা আমাকে ও আমার মাকে মারধর করে।

এ বিষয়ে তারাকান্দি পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ জাহাঙ্গীর আলম বলেন, আমরা জমিজমা সংক্রান্ত একটি অভিযোগ পেয়েছি। তদন্তপূর্বক আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জবির নবীন বরণে জেমসের বদলে একাধিক ব্যান্ড ও শিল্পী

জনগণের মাথাপিছু ঋণ কত?

সংসদে অর্থমন্ত্রী জনগণের মাথাপিছু ঋণ কত?

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

১৪ লক্ষাধিক কৃষকের সুদসহ কৃষিঋণ মওকুফ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

ভবনধসে নিহত ১, ধ্বংসস্তূপ থেকে আসছে ফোন ও আর্তনাদের শব্দ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App