×

ময়মনসিংহ

ময়মনসিংহ মেডিকেলে একদিনে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ২৭ জুন ২০২৬, ১২:৫৬ পিএম

ময়মনসিংহ মেডিকেলে একদিনে হাম উপসর্গে ৪ শিশুর মৃত্যু

ছবি: সংগৃহীত

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে একদিনে হামের উপসর্গ নিয়ে আরও চার শিশুর মৃত্যু হয়েছে। মারা যাওয়া শিশুদের বয়স আট মাসের মধ্যে। এ নিয়ে হাসপাতালটিতে রোগটির লক্ষণ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৫৮।

শনিবার (২৭ জুন) সকালে হাসপাতাল থেকে পাঠানো বিজ্ঞপ্তিতে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের সিনিয়র স্টোর অফিসার ডা. ঝন্টু সরকার এসব তথ্য জানান।

বিজ্ঞপ্তিতে জানান হয়, নিহত চার শিশুর মধ্যে দুই শিশু ময়মনসিংহের বাসিন্দা। তার মধ্যে হালুয়াঘাটের শাপলা বাজার এলাকার চারমাস বয়সী শিশুকে ১৮ জুন হাসপাতালে ভর্তি করা হয়েছিল; শুক্রবার দুপুরে তার মৃত্যু হয়। অপরদিকে ফুলপুর উপজেলার পলাশকান্দা এলাকার বাসিন্দা তিনমাস বয়সী শিশুকে শুক্রবার সকালে ভর্তি করলে সন্ধ্যার দিকে মারা যায়।

অপর দুই শিশুর একজন নেত্রকোনার কলমাকান্দার মাইশাচর গ্রামের চারমাস বয়সী। তাকে ১৬ জুন ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার মারা যায়। অপর আটমাস বয়সী শিশু সুনামগঞ্জের সদর উপজেলার বাসিন্দা।তাকে গত ৮ জুন ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে শিশুটি মারা যায়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার সকাল থেকে শনিবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছে ১৬ শিশু। এ সময় সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ৯ শিশু। ৬৪ শয্যার হাম আইসোলেশন ওয়ার্ডে ভর্তি রয়েছে ৯৪ শিশু।

গত ১৭ মার্চ থেকে শনিবার সকাল পর্যন্ত হামের উপসর্গ নিয়ে মোট ২ হাজার ৩৭৮ শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এর মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ২ হাজার ২২৬ শিশু।

শিশু বিভাগের সহযোগী অধ্যাপক ও হাম আইসোলেশন ওয়ার্ডের ফোকাল পারসন ডা. গোলাম মাওলা বলেন, ‘মারা যাওয়া শিশুরা হামের পাশাপাশি অন্যান্য রোগেও আক্রান্ত ছিল। এই শিশুদের বেশির ভাগ দেখা যায় জন্মের পর তারা মায়ের দুধ খেতে পায়নি। তাই তাদের রোগপ্রতিরোধ ক্ষমতাও কম ছিল।’


সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App