×

ময়মনসিংহ

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতির

Icon

ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:০০ পিএম

ভিমরুলের কামড়ে প্রাণ গেল নানি-নাতির

ফাইল ছবি

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় ভিমরুলের কামড়ে আপন নানি ও তাঁর নাতনির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর)সকাল সাড়ে ৭ টার দিকে উপজেলার নাওগাঁও ইউনিয়নের বাদিহাটি গোয়ালবাড়ি এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে।

জানা গেছে, বৃহস্পতিবার সকালে নানী সুমারি খাতুন (৭০) তাঁর আড়াই বছর বয়সি নাতনী আদিবা কে নিয়ে বাড়ির উত্তর পাশে ছাগল আনতে গিয়ে ভিমরুলের আক্রমণের শিকার হন। ভিমরুলের কামড়ে ঘটনাস্থলেই শিশুর মৃত্যু হয়। নিহত শিশু পাশ্ববর্তী গ্রামের সৌদি আরব প্রবাসী আরিফুল ইসলাম এর মেয়ে। সে মায়ের সঙ্গে নানার বাড়িতে থাকতেন।

এদিকে নানী সুমারি খাতুনকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে ফুলবাড়িয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে রেফার্ড করেন। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি সদস্য মঞ্জুরুল হক।

ফুলবাড়িয়া থানার ওসি রাশেদুল হাসান বলেন, ভিমরুলের কামড়ে নানী ও নাতীর মৃত্যুর সংবাদ পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১১ অঞ্চলে বৃষ্টির আভাস

১১ অঞ্চলে বৃষ্টির আভাস

অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা

অবৈধ যৌন ওষুধ তৈরি, কারাগারে এনসিপি নেতা

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ৮ জনের

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অন্যদিকে শিশুধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

নারীকে সংঘবদ্ধ ধর্ষণ, অন্যদিকে শিশুধর্ষণের অভিযোগে চাচা গ্রেপ্তার

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App