×

ময়মনসিংহ

৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, বিপাকে কৃষক পরিবার

Icon

খোরশেদ আলম, শেরপুর

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৭ পিএম

৪০০ কলাগাছ কেটে দিল দুর্বৃত্তরা, বিপাকে কৃষক পরিবার

ছবি: সংগৃহীত

শেরপুরের শ্রীবরদীতে এক কৃষকের কলাবাগানের প্রায় ৪০০ কলাগাছ কেটে দিয়েছে দুর্বৃত্তরা। এতে চরম ক্ষতির মুখে পড়েছেন প্রান্তিক কৃষক রিংকু মিয়া ও তাঁর পরিবার। ঋণ করে আবাদ করা কলাবাগানটি নষ্ট হয়ে যাওয়ায় কীভাবে ঋণের টাকা পরিশোধ করবেন এবং পরিবারের ভরণপোষণ চালাবেন—এ নিয়ে দিশাহারা হয়ে পড়েছেন তিনি।

ঘটনাটি ঘটেছে গত ২০ সেপ্টেম্বর রাতে উপজেলার রানীশিমুল ইউনিয়নের বিলভরট গ্রামে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বিলভরট গ্রামের প্রান্তিক কৃষক রিংকু মিয়া ঋণ করে প্রায় ২৫ শতাংশ জমিতে কলার চাষ করেন। ওই জমিটিই ছিল তাঁর পরিবারের জীবন-জীবিকার অন্যতম প্রধান অবলম্বন। দীর্ঘদিন পরিচর্যার পর বাগানের গাছগুলোতে কলা ধরতে শুরু করেছিল। ফলন পাওয়ার অপেক্ষায় ছিলেন কৃষক ও তাঁর পরিবার।

কিন্তু গত ২০ সেপ্টেম্বর রাতে দুর্বৃত্তরা বাগানে ঢুকে প্রায় ৪০০ কলাগাছ কেটে ফেলে। সকালে বাগানে গিয়ে গাছগুলো কাটা অবস্থায় দেখতে পান রিংকু মিয়া। এতে তাঁর স্বপ্নের ফসল মুহূর্তেই নষ্ট হয়ে যায়।

কৃষক রিংকু মিয়া বলেন, ঋণ করে তিনি কলাবাগানটি করেছিলেন। কলা বিক্রি করে ঋণ পরিশোধের পাশাপাশি পরিবারের খরচ চালানোর পরিকল্পনা ছিল। কিন্তু দুর্বৃত্তরা বাগানের সবকিছু নষ্ট করে দেওয়ায় তিনি এখন চরম বিপাকে পড়েছেন। তিনি বলেন, “এখন কীভাবে ঋণের টাকা পরিশোধ করব আর কীভাবে পরিবারের ভরণপোষণ চালাব—কিছুই বুঝতে পারছি না।”

এ ঘটনায় ক্ষতিগ্রস্ত কৃষক রিংকু মিয়া প্রশাসনের কাছে ঘটনার তদন্ত করে জড়িতদের শনাক্ত ও আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন। পাশাপাশি ক্ষতিগ্রস্ত পরিবারটির পাশে দাঁড়ানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা কামনা করেছেন তিনি। 

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

সমুদ্রপথে মালয়েশিয়া পাচারের চেষ্টা, উদ্ধার ১৭

টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

ডিএমপি কমিশনার টিকাদানকেন্দ্র ভাঙচুরে এমপি-পুলিশ জড়িত থাকলে ব্যবস্থা

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

হরমুজকে ‘ট্রাম্প প্রণালি’ দেখিয়ে পোস্ট, বিতর্ক

কুঁড়েঘর থেকে বিসিএস ক্যাডার, তুরি জাতিসত্তার মধ্যে প্রথম জজ হতে যাচ্ছেন কাজল

কুঁড়েঘর থেকে বিসিএস ক্যাডার, তুরি জাতিসত্তার মধ্যে প্রথম জজ হতে যাচ্ছেন কাজল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App