×

জাতীয়

চলতে চলতে মনতলায় হঠাৎ দুই ভাগ হয়ে গেল ট্রেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৬ ডিসেম্বর ২০২১, ০৮:১৩ পিএম

চলতে চলতে মনতলায় হঠাৎ দুই ভাগ হয়ে গেল ট্রেন

সোমবার সকালে মনতলায় মাঝপথে পৌঁছে ট্রেনের বগির জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে। ছবি: ভোরের কাগজ

আন্তঃনগর জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন সিলেট থেকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করে মনতলা স্টেশনে এসে জয়েন্ট ছাড়িয়ে দুভাগ হয়ে যায়। সোমবার (৬ ডিসেম্বর) সকালে মনতলায় মাঝপথে পৌঁছে ট্রেনের বগির জয়েন্ট ছুটে গিয়ে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে বলে রেলসূত্র নিশ্চত করেছে। এতে যাত্রীরা বিড়ম্বনায় পড়েন। বিকেল সাড়ে ছয়টা নাগাদ ট্রেনটির বিচ্ছিন্ন বগি যুক্ত করা সম্ভব হয়েছে বলে জানা গেছে।

আজ বেলা সোয়া ১১টার দিকে সিলেট রেলস্টেশন থেকে ১৫টি বগি নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে আন্তঃনগর ট্রেন জয়ন্তিকা এক্সপ্রেস। পথে হবিগঞ্জে মনতলা স্টেশনে বেলা ৩টা ৪০ মিনিটে যাত্রা বিরতি দেয় ট্রেনটি। বিরতি শেষে ৩টা ৪২ মিনিটে আবার যাত্রা শুরু করলে স্টেশন ছেড়ে কয়েক গজ যেতেই ট্রেনের মাঝখানে বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি পেছনে ৫টি বগি ও সামনে ১০টি বগি নিয়ে দুই ভাগে বিভক্ত হয়ে যায়। কিছুক্ষণ পর আশপাশের লোকজন চিৎকার করে চালকের দৃষ্টি কাড়েন। পরে প্রথম অংশের চালক ট্রেনটি থামান।

ট্রেনের যাত্রী মফিদুলসহ অনেকেই মুঠোফোনে বলেন, আমরা প্রথমে আঁচ করতে পারিনি। পরে দেখি আশপাশের লোকজন চিৎকার করছেন। জানালা দিয়ে দেখি কিছু বগি নিয়ে আমাদের ট্রেন যাত্রা শুরু করেছে। পরে বুঝতে পারি ট্রেনটি জয়েন্ট খুলে বিভক্ত হয়ে গেছে। ভাগ্য ভালো স্টেশনের কাছে এ ঘটনা ঘটেছে। নইলে বড় সমস্যায় পড়তাম।

হবিগঞ্জের মাধবপুর উপজেলার মনতলা রেলস্টেশনের সহকারী স্টেশনমাস্টার মো. জাহিদ হোসেন বলেন, জয়ন্তিকা এক্সপ্রেস ট্রেন মনতলা স্টেশনে যাত্রাবিরতির পর চলতে শুরু করলে হঠাৎ ১১ নম্বর বগির জয়েন্ট খুলে যায়। এতে ট্রেনটি দুই ভাগে বিভক্ত হয়ে পড়ে।

এ ব্যাপারে তারা আখাউড়া রেলওয়ে প্রকৌশল বিভাগের সঙ্গে যোগাযোগ করেছেন। তারা আসার পর এই সমস্যার সমাধান হবে। তবে জয়ন্তিকার এই সমস্যার কারণে ঢাকা-সিলেট রেলপথে আর কোনো ট্রেন চলাচলে কোনো সমস্যা হয়নি। স্টেশনের কাছে হওয়ার কারণে বিকল্প প্ল্যাটফর্মে ট্রেনগুলোর চলাচল অব্যাহত আছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

পর্দা উঠছে ৩৯ দিনের ফুটবল মহোৎসবের, থাকছে যেসব চমক

দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

প্রস্তাবিত বাজেট-২০২৬-২৭ দ্বিগুণের বেশি বরাদ্দে স্বাস্থ্য খাতে ৬২ হাজার ৮৫২ কোটি টাকা

নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

বাজেট ২০২৬-২৭ নিত্যপ্রয়োজনীয় ৬০ পণ্যের দাম কমাতে কর হ্রাস

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

হরমুজ প্রণালি বন্ধ ঘোষণা করলো ইরান

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App