×

জাতীয়

বান্দরবানে দুর্গম পাহাড়ে গোলাগুলি, সেনাসদস্যসহ নিহত ৪

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১১:৫৭ এএম

বান্দরবানের রুমায় সন্ত্রাসীদের সঙ্গে গোলাগুলিতে সেনাসদস্যসহ ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। বৃহস্পতিবার (৩ ফেব্রুয়ারি) আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানিয়েছে, জনসংহতি সমিতির (জেএসএস) সন্ত্রাসীদের একটি দল বান্দরবানের রুমা উপজেলার বথিপাড়া এলাকায় চাঁদাবাজির জন্য আসবে এমন তথ্যের ভিত্তিতে রাইং খিয়াং লেক আর্মি ক্যাম্প থেকে সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমানের নেতৃত্বে একটি টহল দল বথিপাড়ার উদ্দেশে যায়। বুধবার রাত সাড়ে ১০টার দিকে টহল দলটি ওই এলাকায় পৌঁছলে পাড়ার নিকটস্থ একটি জুম ঘর থেকে সন্ত্রাসীরা অতর্কিত গুলিবর্ষণ করে। জবাবে সেনা টহল দলের পাল্টা হামলায় সন্তু লারমা সমর্থিত জেএসএস মূলদলের তিনজন সশস্ত্র সন্ত্রাসী গুলিবিদ্ধ হয়ে ঘটনাস্থলে মারা যায়। এ সময় পলায়নপর সন্ত্রাসীদের এলোপাথাড়ি গুলিতে মাথায় আঘাতপ্রাপ্ত হয়ে টহল কমান্ডার সিনিয়র ওয়ারেন্ট অফিসার হাবিবুর রহমান ঘটনাস্থলেই মারা যান এবং সেনাসদস্য ফিরোজ ডান পায়ে গুলিবিদ্ধ হন। বৃহস্পতিবার সকালে আহত সেনা সদস্যকে বান্দরবানের রুমা থেকে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়েছে। ওই অভিযানে সেনা টহল দল কর্তৃক সন্ত্রাসীদের ব্যবহৃত একটি এসএমজি, ২৭৫ রাউন্ড তাজা গুলি, তিনটি এ্যামোনিশন ম্যাগাজিন, তিনটি গাদা বন্দুক, গাদা বন্দুকের ৫ রাউন্ড গুলি, ৪ জোড়া ইউনিফর্ম এবং চাঁদাবাজির নগদ ৫২ হাজার ৯০০ টাকা উদ্ধার করা হয়। বর্তমানে সেনা টহল দল ওই এলাকায় ব্যাপক তল্লাশি অব্যাহত রেখেছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপত্তা নিশ্চিত করছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App