×

জাতীয়

কৃষকের আত্মহত্যার সুষ্ঠু বিচার চায় কৃষক দল

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৫ ফেব্রুয়ারি ২০২২, ০৩:০২ পিএম

কৃষকের আত্মহত্যার সুষ্ঠু বিচার চায় কৃষক দল

প্রতীকী ছবি

কৃষকের আত্মহত্যার সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি করেছে জাতীয়তাবাদী কৃষক দল। আজ শনিবার (৫ ফেব্রুয়ারি) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনের পক্ষ থেকে এই দাবি করা হয়।

সুষ্ঠু তদন্ত ও বিচার দাবি শীর্ষক এক বিবৃতিতে কৃষক দলের পক্ষ থেকে বলা হয়, শেরপুরের নলিতাবাড়ি উপজেলায় সেচ পাম্প স্থাপনে শাসক দলের প্রভাবশালী কর্তৃক বাধা দেয়ায় কৃষক শফিউদ্দিন প্রতিবাদস্বরূপ নিজের ফসলের জমিতেই ফাঁসির মঞ্চ বানিয়ে মানিকচাঁদ গ্রামে আত্মহত্যা করেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী কৃষক দলের সভাপতি কৃষিবিদ হাসান জাফির তুহিন এবং সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুল এই নির্মম ও মর্মান্তিক ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করে সুষ্ঠু তদন্ত ও যথাযথ বিচার দাবি করেছেন।

এই দুই নেতা এ ঘটনার তীব্র নিন্দা জানিয়ে বলেন, ফসলের মাঠে এই আত্মহত্যা আমাদের দেশের কর্তৃত্ববাদী ও ফ্যাসিবাদী শাসনব্যবস্থার নগ্নরূপ প্রকাশ করে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দায়ী ব্যক্তিদের শনাক্ত করে অবিলম্বে বিচারের আওতায় আনার জোর দাবি জানান।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App