×

জাতীয়

গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২২ ফেব্রুয়ারি ২০২২, ১০:৪৯ পিএম

গীতিকবি ও জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী মারা গেছেন

কাওসার আহমেদ চৌধুরী

নন্দিত গীতিকবি ও জনপ্রিয় জ্যোতিষী কাওসার আহমেদ চৌধুরী আর নেই। দীর্ঘ রোগ-ভোগের পর মঙ্গলবার (২২ ফেব্রুয়ারি) দিবাগত রাত ৯টা ৪৫ মিনিটে শেষ নিশ্বাস ত্যাগ করেন তিনি।

কাওসার আহমেদ চৌধুরীর একমাত্র সন্তান প্রতীক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, দীর্ঘদিন ধরেই এই গীতিকবি কিডনিজনিত রোগে ভুগছিলেন। সম্প্রতি করোনা পজিটিভ হয়ে নিউমোনিয়ায়ও আক্রান্ত হন। শেষ ১০ দিন তিনি ধানমন্ডির একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

প্রতীক জানান, তার পিতাকে বুধবার (২৩ ফেব্রুয়ারি) সকাল ১০টা নাগাদ আজিমপুর কবরস্থানে দাফন করা হবে।

তার মৃত্যুতে শোক জানিয়েছে গীতিকবি সংঘ বাংলাদেশ। তিনি এই সংগঠনের আজীবন সদস্য ছিলেন।

কাওসার আহমেদ চৌধুরীর লেখা উল্লেখযোগ্য গানের মধ্যে রয়েছে—আমায় ডেকো না, কবিতা পড়ার প্রহর এসেছে, আজ এই বৃষ্টির কান্না দেখে মনে পড়লো তোমায়, যেখানে সীমান্ত তোমার, ফিডব্যাক ব্যান্ডের মৌসুমি ১, ২ ও এলআরবি’র রুপালি গিটার ফেলে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

১৯ দিনে এলো ২২ হাজার ৯০০ কোটি টাকার রেমিট্যান্স

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

জ্বালানি তেলের দাম লিটারে ২০ টাকা বাড়ল

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

পে-স্কেলে সর্বনিম্ন বেতন ৩৩ হাজার টাকা, সর্বোচ্চ কত?

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

মরিয়মের মৃত্যুর ঘটনায় গাজী নজরুল ও প্রথম স্ত্রী পুলিশ হেফাজতে

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App