করোনায় একদিনে আরও মৃত্যু ১৩, শনাক্ত ৩৬৮
কাগজ প্রতিবেদক
প্রকাশ: ০৫ মার্চ ২০২২, ০৪:১০ পিএম
করোনায় দেশে একদিনে নতুন করে শনাক্ত হয়েছেন ৩৬৮ জন। আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২.১১ শতাংশ।
এ নিয়ে দেশে মোট শনাক্ত হয়েছে ১৯, ৪৬, ৪৭৭ জন, মোট শনাক্তের হার ১৪,৪১ শতাংশ। শনিবার (৫ মার্চ) স্বাস্থ্য অধিদপ্তরের করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। করোনায় এ পর্যন্ত দেশে মারা গেছেন ২৯, ০৭৭ জন। মোট মৃত্যুর হার ১.৪৯ শতাংশ। করোনা থেকে সুস্থ হয়েছেন ৪,০১৮ জন, মোট সুস্থ হয়েছেন ১৮,৩৯, ৯৯৮ জন। এ পর্যন্ত সুস্থতার হার ৯৪.৫২ শতাংশ।
