×

জাতীয়

রাজধানীতে বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত দুই শিশু

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৬ মার্চ ২০২২, ০৮:২২ পিএম

রাজধানীতে বাসায় গৃহবধূকে কুপিয়ে হত্যা, রক্তাক্ত দুই শিশু

প্রতীকী ছবি

রাজধানীর সবুজবাগ থানার দক্ষিণগাঁওয়ে একটি বাসায় এক গৃহবধূকে কুপিয়ে হত্যা করা হয়েছে। পরে মরদেহের পাশ থেকে রক্তমাখা অবস্থায় তার দুই শিশুকে উদ্ধার করেছে পুলিশ। এক শিশুকে চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়েছে। শনিবার বিকেলে এ হত্যাকাণ্ড ঘটে। নিহত গৃহবধূর নাম মুক্তা।

সবুজবাগ থানা পুলিশ জানিয়েছে, দক্ষিণগাঁওয়ের বটতলা এলাকার একটি চারতলা বাড়ির দ্বিতীয় তলায় দুই শিশু সন্তান নিয়ে ভাড়া থাকতেন মুক্তা। তার স্বামী মাইনুল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চাকরি করেন। চাকরির কারণে তিনি ফরিদপুরেই থাকেন। মাঝেমধ্যে দক্ষিণগাঁওয়ের বাসায় আসেন।

শনিবার সন্ধ্যা সোয়া ছয়টার দিকে জরুরি সেবা নম্বর ৯৯৯ এর মাধ্যমে খবর পেয়ে পুলিশ ওই বাসায় যায়। তারপর একটি রুমে মুক্তাকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন পুলিশ কর্মকর্তারা।

ঘটনাস্থল থেকে সবুজবাগ থানার উপ-পরিদর্শক (এসআই) মাসুদ জমাদ্দার বলেন, রক্তমাখা অবস্থায় মরদেহ ঘরে পড়ে রয়েছে। পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ক্রাইম সিন ইউনিটকে খবর দেয়া হয়েছে। তারা এসে মরদেহের আলামত সংগ্রহ করবেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App