×

জাতীয়

বিএনপি-জামায়াত-হেফাজত এক মায়ের পেটের ভাই: নানক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ মার্চ ২০২২, ০৬:১৩ পিএম

বিএনপি-জামায়াত-হেফাজত এক মায়ের পেটের ভাই: নানক

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক

বিএনপি-জামায়াত-হেফাজত এক মায়ের পেটের ভাই: নানক

প্রতীকী ছবি

বিএনপি, জামায়াত ও হেফাজত একই মায়ের পেটের তিন ভাই বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানক। তিনি বলেছেন, বিএনপি-জামায়াত থেকে আমাদের সতর্ক থাকতে হবে।

আজ বুধবার (৩০ মার্চ) রাজধানী মুগদায় ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের ৭১ নং ওয়ার্ডের অন্তর্গত ইউনিট আওয়ামী লীগের সম্মেলনে তিনি এসব কথা বলেন।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি শফিকুল আলম শামিমের সভাপতিত্বে সাধারণ সম্পাদক খায়রুজ্জামান খাইরুলের পরিচালনায় সম্মেলন উদ্বোধন করেন মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফী। সম্মেলনে আরও বক্তব্য রাখেন সাবের হোসেন চৌধুরী, মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সহ সভাপতি শহীদ সেরনিয়াবাত, সহ সভাপতি খন্দকার এনায়েতুল্লাহসহ থানা ও মহানগরে নেতারা।

নানক বলেন, জামায়াত এখন গর্তে ঢুকেছে। বিপদ দেখলেই তারা গর্তে ঢোকে। বিপদ কেটে গেলে গর্ত থেকে বের হয়ে আবারও ষড়যন্ত্র শুরু করে। সতর্ক থাকতে হবে।

[caption id="attachment_342559" align="aligncenter" width="700"] প্রতীকী ছবি[/caption]

আগামী নির্বাচনে আওয়ামী লীগের জয়ের কোনো বিকল্প নেই উল্লেখ করে নানক বলেন, নির্বাচন আসলেই তাদের ষড়যন্ত্র শুরু হয়ে যায়। মিথ্যার আশ্রয় নেয়। ষড়যন্ত্রের জাল বোনে। আমরা পুকুরের মধ্যে। জনগণ হল পানি। নির্বাচনের জয়ী নিশ্চিত করতে জনগণকে সঙ্গে নিয়ে ষড়যন্ত্র মোকাবেলা করতে হবে। মনে রাখতে হবে- নির্বাচনে আমরা হেরে গেলে হেরে যাবে দেশের স্বাধীনতা, হেরে যাবে মানবতা। তাই দলকে সুসংগঠিত করতে হবে। জনগণকে সঙ্গে নিয়ে যেকোনো পরিস্থিতির মোকাবলা করার জন্য প্রস্তুত হতে হবে।

বিএনপি নেতাদের লজ্জা-শরম চলে গেছে মন্তব্য করে আওয়ামী লীগের জ্যেষ্ঠ এই নেতা বলেন, তারা (বিএনপি) মনে করে বাঙালি জাতি ভুলে যায়। তারা হয়তো ভুলে গেছে ২০০৪ সালের ২১ আগস্ট গ্রেনেড হামলার কথা। কিন্তু বাঙালি জাতি ভুলিনি। শেখ হাসিনাকে হত্যার পরিকল্পনা করেছেন। কারা সেই পরিকল্পনা করেছে? সেদিন রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করে খালেদা জিয়ার সন্তান তারেক রহমান হাওয়া ভবনে পরিকল্পনা করে সেদিন গ্রেনেড হামলা চালিয়েছে। বিএনপি ভুলে গেলেও এই দেশের জনগণ সেই হামলার ঘটনা কখনোই বলবে না।

সরকারের চলামান উন্নয়নের চিত্র তুলে ধরে সাবেক এই প্রতিমন্ত্রী বলেন, খালেদা জিয়ার শাসনামলে শিক্ষাব্যবস্থা বন্ধ হয়ে যাওয়ার পথে ছিল। অথচ প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে শিক্ষার আলো ঘরে ঘরে পৌঁছে গিয়েছি। দেশে এখন আমরা শতভাগ বিদ্যুতায়ন দেশ। আওয়ামী লীগ ক্ষমতায় আসার আগেই দেশের মানুষ বিদ্যুতের আলো দেখেনি। কিন্তু শেখ হাসিনার আমলে নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী প্রত্যেকটি ঘরে ঘরে বিদ্যুতের আলোয় আলোকিত হয়েছে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

সদর দপ্তর ‘পুলিশের ৪ কর্মকর্তা আটক, সন্দেহভাজনরা নজরদারিতে’

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

মেডিকেল-ডেন্টালে ভর্তি পরীক্ষা ১৮ ডিসেম্বর, মানবণ্টন যেভাবে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

আইসিইউতে সংকটাপন্ন মামুনুর রশীদ, নেওয়া হলো অন্য হাসপাতালে

‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ‘প্রাণিসম্পদ খাত বৈদেশিক মুদ্রা অর্জনের অন্যতম উৎস হয়ে উঠবে’

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App