×

জাতীয়

ঢাবিতে ছাত্রলীগের বিপক্ষে সংবাদ করায় সাংবাদিককে মারধর

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৫ এপ্রিল ২০২২, ০৮:৪৬ এএম

ঢাবিতে ছাত্রলীগের বিপক্ষে সংবাদ করায় সাংবাদিককে মারধর

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ছাত্রলীগের বিপক্ষে সংবাদ করায় সাংবাদিককে মারধর করেছেন ছাত্রলীগের এক কর্মী। অভিযুক্ত ওই কর্মীর ভাষ্য, এ এফ রহমান হল শাখা ছাত্রলীগের সভাপতি রিয়াজুল ইসলাম এবং ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি আল নাহিয়ান খান জয়কে নিয়ে ‘ইতিবাচক’ সংবাদ না করায় বৃহস্পতিবার এ এফ রহমান হলের ১১৫ নম্বর কক্ষে এ ঘটনা ঘটান ছাত্রলীগ কর্মী ফারহান তানভীর নাসিফ ওরফে আগুন। তিনি বিশ্ববিদ্যালয়ের ভাষাবিজ্ঞান বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী।

অন্যদিকে অভিযোগকারী সাংবাদিক রিফাত হক একটি অনলাইন পোর্টালে কাজ করেন এবং বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। এ ঘটনায় হল প্রশাসনের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।

রিফাত জানান, গত ১১ এপ্রিল ঢাকা বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে অনশনরত মহিউদ্দিন রনির অনশন ভাঙাতে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য (ভিসি) অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান। ওই সময় ছাত্রলীগ সভাপতি আল নাহিয়ান খান জয়ও সেখানে উপস্থিত ছিলেন। আমি যে অনলাইন পোর্টালে কাজ করি সেই অনলাইন পোর্টালে ‘রনির অনশন ভাঙালেন ঢাবি ভিসি’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সংবাদে জয়ের নাম হাইলাইট না হওয়ায় নাসিফ আমার সঙ্গে তর্কে জড়ায়।

অভিযুক্ত ছাত্রলীগ কর্মী ফারহান জানান, আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের অংশ হিসেবে ওই সাংবাদিক অভিযোগ এনেছেন। তিনি আমার বন্ধু, নিজেদের মধ্যে একটু তর্কাতর্কি হয়েছে।

এ প্রসঙ্গে হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. সাইফুল ইসলাম খান বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

ইউরোপ থেকে ৩৫ বাংলাদেশিকে ফেরত

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

মঈন খানকে দেখতে হাসপাতালে রাষ্ট্রপতি

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

ট্রাম্প জামাতার ফোন হ্যাক, মিলল ‘মধ্যপ্রাচ্য পুনর্গঠনে’র নীল নকশার ইঙ্গিত

সোনা ও রুপার দাম আরও কমল

সোনা ও রুপার দাম আরও কমল

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App