×

জাতীয়

বরগুনায় গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা আটক

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৩ এপ্রিল ২০২২, ০৪:৪৪ পিএম

বরগুনায় গোপন বৈঠক থেকে জামায়াতের ৩ নেতা আটক

শনিবার বরগুনা থেকে জামায়াতের আটককৃত তিন নেতা। ছবি: ভোরের কাগজ

নাশকতার পরিকল্পনায় গোপন বৈঠকের অভিযোগে বরগুনার জেলা জামায়েতের সেক্রেটারি জেনারেল আফজালুর রহমান শাহীনসহ তিনজন জামায়াত নেতাকে আটক করেছে পুলিশ। শনিবার (২৩ এপ্রিল) দুপুরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) বরগুনা জেলার কর্মকর্তারা জেলা পুলিশের সহায়তায় সদর উপজেলার গৌরিচন্না ইউনিয়নের খাজুরতলা এলাকায় জামায়াতের সেক্রেটারি শাহীনের বাসায় অভিযান চালায়। এসময় বেশ কিছু বই ও বৈঠকের কাগজপত্র ও চারটি মোটরসাইকেল জব্দ করে পুলিশ।

বরগুনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলী আহম্মেদ জানান, আগামী মঙ্গলবার (২৬ এপ্রিল) ভিডিও কনফারেন্সের মাধ্যমে বরগুনা সদর উপজেলার খাজুরতলা এলাকায় মুজিববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহারের ঘর উদ্বোধন করবেন। তাই ওই এলাকায় গোয়েন্দা তৎপরতা বাড়ানোর নির্দেশ দেয় জাতীয় গোয়েন্দা নিরাপত্তা সংস্থা (এনএসআই)। তারা জানায়, বরগুনা জেলা জামায়াতের সেক্রেটারি জেনারেল মো. আফজালুর রহমান শাহীনের বাড়িতে ১০-১২ জন লোক গোপন বৈঠক করছে। ওই তথ্যের ভিত্তিতে দুপুর ১২টার দিকে এক অভিযানে জেলা পুলিশের বিশেষ গোয়েন্দা শাখা (ডিএসবি), জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) ও বরগুনা সদর থানা পুলিশ যৌথ অভিযান পরিচালনা করে।

বৈঠক চলাকালীন সময়ে পরিচালিত অভিযানে জামায়াতের বরগুনা জেলা শাখার সেক্রেটারি জেনারেল মো. আফজালুর রহমান শাহীন, জামায়াতের বরগুনা পৌর শাখার সাধারণ সম্পাদক মো. জহিরুল হক এবং বেতাগী উপজেলা জামায়াতের সভাপতি মো. রফিকুল ইসলামকে আটক করা হয়। বাকিরা টের পেয়ে পালিয়ে যায়। অভিযানে বেশ কিছু জিহাদী বই, বৈঠকের কাগজপত্র ও বৈঠকে আসা জামায়াত নেতাদের ব্যবহৃত চারটি মোটরসাইকেল জব্দ করেছে পুলিশ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

বিএনপি সাহাবুদ্দিন চুপ্পুকে ‘সেফ এক্সিট’ দিতে চায় : আখতার হোসেন

বিএনপি সাহাবুদ্দিন চুপ্পুকে ‘সেফ এক্সিট’ দিতে চায় : আখতার হোসেন

নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

নোবিপ্রবি নিজস্ব শিক্ষককে ট্রেজারার পদে নিয়োগের দাবি

চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

আখাউড়া সীমান্ত চারজনকে অনুপ্রবেশ করানোর চেষ্টা বিএসএফের, প্রতিহত করল বিজিবি

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

২৫ দিনে দেশে রেমিট্যান্স এলো ২৮ হাজার ৪৭ কোটি টাকা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App