×

জাতীয়

পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার সুপারিশ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৩ আগস্ট ২০২২, ০৪:৩৭ পিএম

পার্বত্য চট্টগ্রামে প্রাথমিক স্কুলের শিক্ষকদের বেতন-ভাতা দেয়ার সুপারিশ

বুধবার জাতীয় সংসদ ভবনে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়। ছবি: ভোরের কাগজ

পার্বত্য চট্টগ্রামে ইউএনডিপি-সিএইচটিডিএফ পরিচালিত প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের পুনরায় তালিকা যাচাই করে দ্রুত গেজেট প্রকাশ করে বেতন-ভাতা দেয়ার কাজ চালু করার সুপারিশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি।

আনন্দ স্কুলের নিয়োগ কার্যক্রম নিয়ে যেসব ভিত্তিহীন বিজ্ঞাপন প্রচার করা হচ্ছে এসব বিষয়ে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার সুপারিশ করেছে কমিটি।

একাদশ জাতীয় সংসদের প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির ১৮তম বৈঠক কমিটির সভাপতি মোস্তাফিজুর রহমানের সভাপতিত্বে বুধবার (৩ আগস্ট) জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত হয়। এতে শিরীন আখতার, মো. জোয়াহেরুল ইসলাম ও ফেরদৌসী ইসলাম অংশগ্রহণ করেন।

কমিটি প্রাথমিক বিদ্যালয়ের ভবন নির্মাণে ফিজিবিলিটি যাচাইপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করে।

বৈঠকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সচিবসহ মন্ত্রণালয় এবং জাতীয় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

আরও কমল স্বর্ণের দাম, ভরি কত?

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

যে দুই বক্তব্যে আলোচনায় আইজিপি

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

প্রাথমিকের ১৪ হাজার সহকারী শিক্ষকের যোগদানের তারিখ ঘোষণা

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

আওয়ামী লীগের বিচার নিশ্চিতে ঐক্যবদ্ধ থাকার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App