×

জাতীয়

শেখ হাসিনাকে রাখী পাঠালেন মমতা ব্যানার্জি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১১ আগস্ট ২০২২, ১২:৫৪ পিএম

শেখ হাসিনাকে রাখী পাঠালেন মমতা ব্যানার্জি

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি

প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে রাখী পাঠিয়েছেন ভারতের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি।

বুধবার (১০ আগস্ট) সাংসদ শেখ আলাউদ্দিনের হাতে প্রধানমন্ত্রীর জন্য এ উপহার তুলে দেন পশ্চিমবঙ্গের বনগাঁ পৌরসভার চেয়ারম্যান গোপাল শেঠ। উপহারের মধ্যে কচুরিপানা দিয়ে তৈরি রাখি, মিষ্টি, রবীন্দ্রনাথ ও নজরুলের দুটি ছবি অন্যতম।

সাংবাদিকদের উদ্দেশে গোপাল শেঠ বলেন, দুই দেশের মৈত্রী বন্ধন আরও দৃঢ় করতে নারীদের তৈরি কচুরিপানার রাখী বাংলাদেশের প্রধানমন্ত্রীকে পাঠাতে পেরে ভালো লাগছে।

উপহার নিতে আসা সাংসদ শেখ আলাউদ্দিন বলেন, দুই দেশ ও দুই বাংলার বন্ধন অনেক দৃঢ়। রাখী বন্ধন সেটাকে আরও মজবুত করবে। চমৎকার একটি দিনে চমৎকার এ উপহার আমাদের দিলেন তিনি। প্রধানমন্ত্রীর কাছে এ রাখী পৌঁছে দেবো আমি।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App