×

জাতীয়

আগামী সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ২৫ আগস্ট ২০২২, ০৭:৪০ পিএম

আগামী সংসদ নির্বাচনে ভোটের মাঠে থাকবে সেনাবাহিনী

ইসি মো. আলমগীর। ফাইল ছবি

আগামী জাতীয় সংসদ নির্বাচন প্রসঙ্গে নির্বাচন কমিশনার মো. আলমগীর মো. আলমগীর বলেছেন, সেনাবাহিনী আইনশৃঙ্খলা রক্ষার কাজে নিয়োজিত থাকবে। এর বাইরে তারা অন্য কিছু দেখতে পারবে না। তবে তাদের অনেকে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএমে) টেকনিক্যাল সহকারী হিসেবে মাঠে থাকবে। বৃহস্পতিবার রাজধানীর আগারগাওঁয়ে নির্বাচন ভবনে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে ইসি আলমগীর এসব কথা বলেন। এছাড়াও আগামী জাতীয় সংসদ নির্বাচনে ভোটের মাঠে সেনাবাহিনীর সহায়তা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি এমনটা জানিয়ে তিনি বলেন, এজন্য সরকারের কাছে প্রস্তাব পাঠানো হবে। আগামী সাধারণ নির্বাচনে সেনাবাহিনীর সহযোগিতা নেব- সেটা আমাদের সিদ্ধান্ত আছে। সরকারকে প্রস্তাব দেব সেনাবাহিনীর সহায়তা দেওয়ার জন্য। ইসি আলমগীর বলেন, যেহেতু সরকারের যে কোনো সংস্থার সহযোগিতা আমরা চাইতে পারি। সংবিধান অনুযায়ী বলা আছে। কাজেই সেনাবাহিনীর যদি সহায়তা চাই, সরকার সেই সহায়তা দিতে বাধ্য। নির্বাচনের সময়ে সেনাবাহিনীর কার্যক্রম সম্পর্কে এ কমিশনার বলেন, নির্বাচনে আইনশৃঙ্খলার বাইরে তাদের অন্য কিছু দেখার সুযোগ নেই। ইভিএমে যেখানে ভোট হবে সেখানে অ্যাক্সপার্ট হিসেবে সেনাবাহিনীর টেকনিক্যাল সদস্যরা সহকারী হিসেবে থাকবেন। এ ছাড়া অন্য কোনো ভূমিকা রাখার সুযোগ তাদের নেই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

ইপিআই কর্মসূচির জন্য ৪১২ কোটি টাকার টিকা কিনবে সরকার

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

সুন্দরবন উপকূলে পুশইনের চেষ্টা ব্যর্থ, কড়া অবস্থানে বিজিবি

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

দেশের মাথাপিছু আয়ে ইতিহাস

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

অর্ধ ট্রিলিয়ন ডলারের মাইলফলক ছাড়াল বাংলাদেশের জিডিপি

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App