×

জাতীয়

ব্যাচেলেটের সংবাদ সম্মেলন নিয়ে ভুল তথ্য প্রচার: জাতিসংঘ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩০ আগস্ট ২০২২, ১০:৫৩ পিএম

ব্যাচেলেটের সংবাদ সম্মেলন নিয়ে ভুল তথ্য প্রচার: জাতিসংঘ

জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার মিশেল ব্যাশেলেত। ছবি: সংগৃহীত

জেনেভায় জাতিসংঘ মানবাধিকার দপ্তরের বিদায়ী প্রধান মিশেল ব্যাচেলেটের গত ২৫ আগস্টের বক্তব্যে বাংলাদেশ প্রসঙ্গ না থাকা নিয়ে ভুল ব্যাখ্যা দেয়া হচ্ছে বলে মঙ্গলবার (৩০ আগস্ট) তার দপ্তর দাবি করেছে।

ঢাকায় জাতিসংঘ তথ্য কেন্দ্রের মাধ্যমে প্রেরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, যেহেতু বাংলাদেশে নিজের সফরের সময় মানবাধিকার প্রসঙ্গে তিনি সরকার ও সুশীল সমাজের সঙ্গে বিস্তারিত আলোচনা করেছেন, সেহেতু জেনেভায় ২৫ আগস্টের সমাপনী বক্তব্যে তিনি জলবায়ু পরিবর্তন, খাদ্য, জ্বালানি, নাগরিক পরিসর ও অর্থনৈতিক অবস্থার মত বৈশ্বিক সংকট নিয়ে আলোচনা করেছেন।

এতে বলা হয়, বাংলাদেশ সফর শেষে গত ১৭ আগস্ট মিশেল ব্যাচেলেট এক সংবাদ সম্মেলনে মানবাধিকার সমস্যা স্বীকার করে নেয়া সমাধানের প্রথম ধাপ উল্লেখ করে বলেছেন, মানবাধিকার রক্ষায় হাইকমিশনারের সুপারিশ বাস্তবায়নে জাতিসংঘ মানবাধিকার দপ্তর সব সময় সহায়তা দিতে প্রস্তুত থাকবে।

মিশেল ব্যাচেলেট ঢাকায় হোটেল ইন্টারকন্টিনেন্টালে ১৭ আগস্টের সংবাদ সম্মেলনে বাংলাদেশে জোর করে গুম, বিচারবহির্ভূত হত্যাকাণ্ড ও নির্যাতনের গুরুতর অভিযোগের তদন্তের জন্য আন্তর্জাতিক মানের নিরপেক্ষ ও স্বাধীন তদন্ত সংস্থা প্রতিষ্ঠা করতে বলেছেন। তিনি বলেন, কী করে একটি আন্তর্জাতিক মানের তদন্ত সংস্থা গড়ে তোলা যায়, সে ক্ষেত্রে তার দপ্তর সরকারকে সহযোগিতার জন্য প্রস্তুত রয়েছে। গুম নিয়ে কাজ করে জাতিসংঘের এমন একটি সংস্থা আছে, তাদেরও আমন্ত্রণ জানানো যেতে পারে।

এদিকে, পররাষ্ট্র প্রতিমন্ত্রী এম শাহরিয়ার আলম মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বলেছেন, জাতিসংঘ কী প্রক্রিয়ায় কাজ করে, সে বিষয়ে বিরোধী দলগুলোর নেতাদের কোনো ধারণা নেই। তারা (বিরোধী নেতারা) বোকার স্বর্গে বাস করছেন উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন, মিশেল ব্যাচেলেটের এখতিয়ার সম্পর্কে এসব নেতার কোনো ধারণা নেই।

পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) মাশফি বিনতে শামস এবং জনকূটনীতি বিভাগের মহাপরিচালক তৌফিক হাসান এ সময় উপস্থিত ছিলেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

তিতাস এলাকায় তীব্র গ্যাস সংকট

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

যেভাবে ফিটনেস ধরে রাখেন জয়া আহসান

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

কঙ্গোতে আশঙ্কাজনক হারে বাড়ছে ইবোলা, মৃত্যু ১,৩০০ ছাড়াল

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সেনাসদর নির্বাচনী পর্ষদ-২০২৬ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App