×

জাতীয়

খালেদা জিয়ার লিভার ঠিকভাবে কাজ করছে না: ডা. জাহিদ

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ৩১ আগস্ট ২০২২, ১০:২৫ পিএম

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন জানিয়ে খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক ডা. জাহিদ বলেন, হাসপাতালে কিছু পরীক্ষা-নিরীক্ষা করে মেডিকেল বোর্ড ম্যাডামের চিকিৎসায় কিছু পরিবর্তন এনেছে। আপাতত তার শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মেডিকেল বোর্ড বাসায় যাওয়ার অনুমতি দিয়েছে। তিনি বাসায় ফিরেছেন। আপাতত বাসায় থেকেই তার পরবর্তী চিকিৎসা হবে ।

বুধবার (৩১ আগস্ট) সন্ধ্যায় রাজধানীর এভারকেয়ার হাসপাতালে দুইদিনের চিকিৎসা শেষে গুলশানের বাসভবন ফিরোজায় ফেরেন খালেদা জিয়া। এরপর তার বাসভবনে সামনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডা. জাহিদ এসব কথা বলেন।

ড.জাহিদ বলেন, হাসপাতালের ছাড়পত্রে বলা হয়েছে যে, খালেদা জিয়াকে সার্বক্ষণিকভাবে মেডিকেল বোর্ডের সদস্যদের সার্বিক তত্ত্বাবধানে থাকতে হবে। আজ একটু বেটার ফিল করার কারণেই আপাতত রিলিজ দেয়া হয়েছে।

এ সময় উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদের সদস্য আমান উল্লাহ আমান, আবদুস সালাম, বিএনপি নেতা নাজিম উদ্দিন আলম, কামরুজ্জামান রতন, সুলতান সালাহউদ্দিন টুকু, আবদুল কাদির ভুঁইয়া জুয়েল ও ডা. আল মামুন প্রমুখ।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App