×

জাতীয়

ভারত পরীক্ষিত বন্ধু: প্রধানমন্ত্রী

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২২, ০৩:০৬ পিএম

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, আমরা আমাদের যুদ্ধের সময়ে ভারতের অবদান সবসময় স্মরণ করি। পাশাপাশি ১৯৭৫ সাল, যখন আমার পরিবারের সব সদস্যকে হারিয়েছিলাম, তখন ভারতের তৎকালীন প্রধানমন্ত্রী আমাদের দেশটিতে আশ্রয় দিয়েছিলেন। ভারত আমাদের পরীক্ষিত বন্ধু। এছাড়া দেখুন এই দুটি দেশ, আমরা প্রতিবেশী, ঘনিষ্ঠ প্রতিবেশী এবং আমি সবসময় আমাদের প্রতিবেশী দেশগুলোর সঙ্গে বন্ধুত্বকে গুরুত্ব ও অগ্রাধিকার দেই।

সম্প্রতি ভারত সফরের প্রাক্কালে দেশটির বার্তা সংস্থা এএনআইয়ের সঙ্গে আলাপচারিতায় এ কথা বলেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ভারত-বাংলাদেশ দুই প্রতিবেশীর মধ্যে ঘনিষ্ঠ সহযোগিতার ওপর জোর দেই আমি। মতপার্থক্য থাকতে পারে তবে আলোচনার মাধ্যমে এগুলো সমাধান করা উচিত। এছাড়া বেশ কয়েকটি ক্ষেত্রে ভারত এবং বাংলাদেশ অভিন্ন বলেও মনে করেন তিনি।

দুই দেশের নাগরিকদের উন্নতির জন্য বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্ক আরও গভীর হওয়া উচিত বলে মনে করেন শেখ হাসিনা।

এসময় রাশিয়া-ইউক্রেন সংঘাত শুরুর পর পূর্ব ইউরোপে আটকে পড়া বাংলাদেশি শিক্ষার্থীদের উদ্ধারে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন উদ্যোগের প্রশংসা করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। একইসঙ্গে করোনাভাইরাস মহামারি চলাকালে মোদি সরকারের প্রতিবেশী দেশগুলোর জন্য টিকা সরবরাহ কর্মসূচিরও প্রশংসা করেন শেখ হাসিনা।

তিনি বলেন, আমি সত্যিই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ধন্যবাদ জানাতে চাই। রাশিয়া ও ইউক্রেনের মধ্যে যুদ্ধের সময়, আমাদের অনেক ছাত্র আটকে পড়েছিল এবং তারা আশ্রয়ের জন্য পোল্যান্ডে এসেছিল। কিন্তু আপনি যখন আপনার ছাত্রদের; ভারতীয় ছাত্রদের সরিয়ে নিয়েছিলেন, তখন তারা আমাদের ছাত্রদেরও নিয়ে এসেছিল। শিক্ষার্থীরা বাড়ি ফিরেছে। তাই এটা সত্যিই... আপনি স্পষ্টভাবে বন্ধুত্বপূর্ণ ইঙ্গিত দিয়েছেন। তাই আমি আপনাকে ধন্যবাদ জানাই।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

পে স্কেলের গেজেট নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

বেসরকারি চাকরিজীবীদের সার্ভিস রুলস নিয়ে সর্বশেষ যা জানা গেল

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

দুই সপ্তাহেও পে স্কেলের গেজেট নয়, বাড়ছে উদ্বেগ

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

অনুমোদন মিলেছে, তবু পে-স্কেলের গেজেট হচ্ছে না কেন?

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App