×

জাতীয়

শাহবাগে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সংঘর্ষ (ভিডিও)

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ০৯ সেপ্টেম্বর ২০২২, ০৬:৪৪ পিএম

শাহবাগে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সংঘর্ষ (ভিডিও)

শুক্রবার রাজধানীর শাহবাগে চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে পুলিশের হামলা। ছবি: ভোরের কাগজ

শাহবাগে পুলিশের সঙ্গে চাকরিপ্রত্যাশীদের সংঘর্ষ (ভিডিও)

শুক্রবার রাজধানীর শাহবাগে চাকরির বয়স ৩৫ বছর করার দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর চলে পুলিশের হামলা। ছবি: ভোরের কাগজ

সরকারি চাকরিতে প্রবেশের বয়সসীমা ৩৫ করা ও বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের দাবিতে শাহবাগ মোড় অবরোধ করে চাকরিপ্রত্যাশী যুব প্রজন্ম ও বাংলাদেশ সাধারণ ছাত্র পরিষদের ব্যানারে দুইটি সংগঠন। এ সময় আন্দোলনকারীদের ওপর লাঠিচার্জ করে পুলিশ।

শুক্রবার (৯ সেপ্টেম্বর) বিকেলে শাহবাগ মোড়ে এ ঘটনা ঘটে। আন্দোলনকারীরা দাবি করেছেন অন্তত ১০ জন আহত ও দুইজনকে আটক করেছে পুলিশ।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শুক্রবার বিকেল চারটা ১৫ থেকে চারটা ৪৫ মিনিট পর্যন্ত শাহবাগ অবরোধ করে আন্দোলনকারীরা। পুলিশ তাদের সেখান থেকে সরে যাওয়ার অনুরোধ করে। পুলিশের অনুরোধ না শুনে সেখানে আন্দোলনকারীরা অবরোধ চালিয়ে যান। এসময় পুলিশ লাঠিচার্জ করে তাদের সরিয়ে দেয়।

আন্দোলনকারীরা জানান, আমরা শান্তিপূর্ণভাবে শাহবাগ মোড়ে অবস্থান করে বিক্ষোভ করতে গেলে পুলিশ আমাদের ওপর বিনা উসকানিতে হামলা করে। এতে আমাদের ১৫-২০ জন আহত হয়। পুলিশ আমাদের তিন জনকে ধরে নিয়ে যায়। সব বাধা অতিক্রম করে আমাদের ন্যায্য আন্দোলন চালিয়ে যাবো। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে।

শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মওদুদ হাওলাদার বলেন, আন্দোলনকারী শাহবাগ মোড় অবরোধ করে জনগণের ভোগান্তি সৃষ্টি করে। প্রথমে পুলিশ তাদের অবরোধ না করার অনুরোধ জানায়। অবরোধ প্রত্যাহার না করে সেখানে অবস্থান নিলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এসময় কাউকে আটক করা হয়নি।

https://www.youtube.com/watch?v=sE86n50KYGA

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App