×

জাতীয়

বিনাকর্তনে সেন্সর পেলো ‘অপারেশন সুন্দরবন’

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২২, ০৯:১৬ পিএম

বিনাকর্তনে সেন্সর পেলো ‘অপারেশন সুন্দরবন’

‘অপারেশন সুন্দরবন’ সিনেমা মুক্তির তারিখ চূড়ান্ত হয়েছে আগেই। এবার বিনা আপত্তিতে সেন্সরবোর্ড থেকে মুক্তির ছাড়পত্র পেলো সিনেমাটি। রোববার (১১ সেপ্টেম্বর) ছাড়পত্র পায় ‘অপারেশন সুন্দরবন’। আগামী ২৩ সেপ্টেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে সিনেমাটি।

সিনেমাটি পরিচালনা করেছেন দেশের প্রথম পুলিশ অ্যাকশন থ্রিলার ‘ঢাকা অ্যাটাক’-এর নির্মাতা দীপংকর দীপন। সেন্সর পেয়ে উচ্ছ্বসিত দীপন বলেন, শুধু ছাড়পত্রই পাইনি, সঙ্গে পেয়েছি সেন্সর বোর্ড সদস্যদের অকুণ্ঠ প্রশংসাও।

এ সিনেমা প্রসঙ্গে নির্মাতা দীপন বলেন, ‘অপারেশন সুন্দরবন’ পুরোপুরি মূলধারার সিনেমা। এখানে অ্যাকশন, সাসপেন্স, আবেগ, প্রেম, গান সবই আছে। তবে সেটা অথেনটিকভাবে এসেছে, সিনেম্যাটিক স্টাইলাইজেশন দিয়ে। গণমানুষকে কানেক্ট করার সিনেমা এটি।

‘অপারেশন সুন্দরবন’ সিনেমার বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন রিয়াজ আহমেদ, নুসরাত ফারিয়া, সিয়াম আহমেদ, জিয়াউল রোশান, মনোজ প্রামাণিক, সামিনা বাসার, তাসকীন আহমেদ ও কলকাতার দর্শনা বণিকসহ র‌্যাবের বেশ কয়েকজন সদস্য।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

আইএমএফের শর্ত বাস্তবায়ন পর্যায়ক্রমে বাড়ানো হচ্ছে ডলারের দাম

পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দেশীয় বস্ত্রখাতের জন্য বড় সুখবর পোশাক রপ্তানিতে নগদ সহায়তা বেড়ে ৫ শতাংশ

দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

প্রতিমন্ত্রী দুর্যোগকালীন রাঙামাটিতে ঋণের কিস্তি আদায় বন্ধ থাকবে

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সংকটময় মুহূর্তে সরকারের কার্যকর ভূমিকা নেই : নাহিদ ইসলাম

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App