×

বলিউড

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

Icon

কাগজ ডেস্ক

প্রকাশ: ১২ জুলাই ২০২৬, ১০:২৫ পিএম

১০০ কোটির ক্লাবে সামান্থার সিনেমা, গড়ল নতুন ইতিহাস

ছবি : সংগৃহীত

ভারতের জনপ্রিয় অভিনেত্রী সামান্থা রুথ প্রভু নতুন এক মাইলফলক স্পর্শ করেছেন। তার অভিনীত ও প্রযোজিত তেলুগু চলচ্চিত্র ‘মা ইন্তি বাঙ্গারাম’ বিশ্বব্যাপী ১০০ কোটি রুপি আয় করে তেলুগু চলচ্চিত্রে নারীপ্রধান সিনেমার নতুন রেকর্ড গড়েছে।

রোববার সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে একটি ভিডিও প্রকাশ করে সুখবরটি ভক্তদের সঙ্গে ভাগ করে নেন সামান্থা। ভিডিওতে দেখা যায়, তিনি একটি আইপ্যাডে সিনেমাটির ১০০ কোটি রুপি আয়ের পোস্টার দেখে আবেগাপ্লুত হয়ে হাসিতে ভরে ওঠেন।

পরে দেওয়া এক বার্তায় সামান্থা জানান, সিনেমাটি মুক্তির আগে তিনি বেশ উদ্বিগ্ন ছিলেন। দর্শক ছবিটি কীভাবে গ্রহণ করবেন, প্রচারণা কতটা মানুষের কাছে পৌঁছেছে এবং সিনেমাটি নিয়ে আগ্রহ তৈরি হয়েছে কি না এসব বিষয় তাকে ভাবিয়ে তুলেছিল। তবে মুক্তির পর দর্শকদের ভালোবাসা ও সমর্থন তার সব দুশ্চিন্তা দূর করে দিয়েছে বলে উল্লেখ করেন তিনি।

অভিনেত্রীর ভাষায়, নারীপ্রধান গল্পভিত্তিক চলচ্চিত্র উপমহাদেশে বাণিজ্যিকভাবে সফল হওয়ার নজির তুলনামূলক কম। তাই এই অর্জন শুধু একটি সিনেমার সাফল্য নয়, বরং নারীপ্রধান চলচ্চিত্রের সম্ভাবনাকেও নতুনভাবে তুলে ধরেছে।

সামান্থা বলেন, প্রকৃত পরিবর্তন তখনই আসে, যখন কেউ নতুন কিছু করার সাহস দেখায়। তিনি আশা প্রকাশ করেন, ‘মা ইন্তি বাঙ্গারাম’-এর এই সাফল্য ভবিষ্যতে নারীপ্রধান চলচ্চিত্র নিয়ে প্রচলিত ধারণা বদলে দিতে সহায়ক হবে। একই সঙ্গে প্রযোজক ও পরিবেশকদের মধ্যে এ ধরনের সিনেমা নিয়ে আরও ইতিবাচক মনোভাব তৈরি হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।

এর আগে তেলুগু ভাষার নারীপ্রধান চলচ্চিত্রের সর্বোচ্চ আয় ছিল কীর্তি সুরেশ অভিনীত ‘মহনতি’-এর দখলে। ২০১৮ সালে মুক্তিপ্রাপ্ত ছবিটি বিশ্বব্যাপী প্রায় ৮৩ কোটি রুপি আয় করেছিল। সেই রেকর্ড ভেঙে নতুন ইতিহাস গড়ল সামান্থার ‘মা ইন্তি বাঙ্গারাম’।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুরোনো পাতায় নতুন গল্প: সোনাদীঘির অর্ধশতকের পাঠশালা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

পুলিশ সদস্যের বাসায় মিলল ৯০ হাজার পিস ইয়াবা

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App