×

জাতীয়

ফখরুলের বক্তব্য লাখো শহীদের সঙ্গে বেঈমানি

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২২, ০২:৩৩ পিএম

পাকিস্তান আমলের প্রশংসার মাধ্যমে মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৩০ লাখ শহীদের সঙ্গে বেঈমানি করেছেন বলে জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন, স্বাধীনতার ৫০ বছরে এসে পাকিস্তানের প্রশংসা দুঃখজনক।

শুক্রবার (১৬ সেপ্টেম্বর) বিএনপি মহাসচিবের দেশবিরোধী ষড়যন্ত্র ও রাষ্ট্রদ্রোহী বক্তব্যের নিন্দা জানিয়ে এক বিবৃতিতে তিনি বলেন, এই সময়ের চেয়ে পাকিস্তানি শাসনামল ভালো ছিল- বিএনপি মহাসচিবের এমন রাষ্ট্রদ্রোহী বক্তব্যের মধ্য দিয়ে বিএনপির চিরাচরিত বাংলাদেশ বিরোধী অবস্থান ও স্বাধীনতা বিরোধী অপরাজনীতির গোপন অভিসন্ধির আবারও বহিঃপ্রকাশ ঘটেছে।

তিনি আরও বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বিরোধী মন্তব্য করতে পারে না সার্বভৌমত্ব, গণতন্ত্র, প্রগতি ও দেশপ্রেমে বিশ্বাসী কোনো ব্যক্তি কিংবা সংগঠন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

উত্তরখানে পরিচ্ছন্নতাকর্মীদের ওপর হামলা, আহত ১৪

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বেনজীরের জামিন নিয়ে মুখ খুললেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

স্বরাষ্ট্রমন্ত্রী ‘কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তৎপরতা ঘিরে সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে’

বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে পুরোপুরি অবগত নই

হুমায়ুন কবির বেনজীর আহমেদের মুক্তির বিষয়ে পুরোপুরি অবগত নই

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App