×

জাতীয়

অর্থনীতি পুনরুদ্ধারে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২২, ০৫:২৭ পিএম

অর্থনীতি পুনরুদ্ধারে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে

রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা।

করোনা মহামারি পরবর্তী পরিস্থিতিতে সৃষ্ট নতুন চ্যালেঞ্জ ও অর্থনীতি পুনরুদ্ধারে যুবসমাজকে ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন আয়োজিত ‘বাংলাদেশ ইয়ুথ সামিট ২০২২’ এর উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ আহ্বান জানান তিনি।

স্পিকার বলেন, রাজনৈতিকভাবে সচেতন হয়ে চলমান উন্নয়নের সুফলকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে যুবসমাজকে নিবেদিত হয়ে কাজ করতে হবে। এক্ষেত্রে, ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশন ২২ বছর ধরে কাজ করার মাধ্যমে দেশের যুবসমাজকে এগিয়ে নিয়ে যাচ্ছে। বিভিন্ন ক্ষেত্রে যুবসমাজকে একত্রিত করে সময়োপযোগী, গুরুত্বপূর্ণ, আত্মনির্ভরশীল করে তোলার মাধ্যমে তারা জনবান্ধব পরিকল্পনাগুলো বাস্তবায়ন করছে সারাদেশে।

তিনি বলেন, যুবকল্যাণ ও যুব উন্নয়নে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের মাঝে বৈষম্য নিরসন, শিক্ষা, স্বাস্থ্যসহ বিভিন্ন ক্ষেত্রে সমান সুযোগ তৈরিতে গুরুত্ব দিতে হবে। প্রাকৃতিক দুর্যোগ মোকাবিলায় সরকার সামাজিক বনায়ন, বৃক্ষরোপণ ইত্যাদি কর্মসূচি বাস্তবায়ন করছে। তথ্য-প্রযুক্তির প্রসারের মাধ্যমে দেশের প্রত্যন্ত অঞ্চলেও সাধারণ মানুষ উপকৃত হচ্ছে। কোভিড মহামারি পরবর্তী পরিস্থিতিতে সৃষ্ট সব নতুন চ্যালেঞ্জ থেকে উত্তরণ, অর্থনৈতিক পুনরুদ্ধার ও আর্থিক ব্যবস্থাপনা বিষয়ে যুবসমাজকে ভূমিকা রাখতে হবে। নারী-শিশু-যুব-প্রতিবন্ধী সবাইকে উন্নয়নে অংশীদার হতে হবে। টেকসই উন্নয়ন নিশ্চিত করতে প্রাকৃতিক সম্পদকে সুরক্ষিত রেখে ভবিষ্যৎ প্রজন্মের কথা মাথায় রেখে উন্নয়নকে এগিয়ে নিতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে ঐক্যবদ্ধ প্রত্যয় নিয়ে উন্নত বাংলাদেশ বিনির্মাণে সবাইকে একযোগে কাজ করতে হবে।

ধ্রুবতারা ইয়ুথ ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের চেয়ারম্যান ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. শাহ আজমের সভাপতিত্বে এবং ফাউন্ডেশনের প্রধান নির্বাহী অমিয় প্রাপন চক্রবর্তী অর্কের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ইয়াফেস ওসমান, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, আরমা দত্ত এমপি ও ফখরুল ইমাম এমপি বক্তব্য রাখেন। এছাড়া যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক মো. আজহারুল ইসলাম খান ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিরাও অনুষ্ঠানে বক্তব্য রাখেন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

হেনস্তার শিকার অভিনেত্রী বাঁধন

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

ইসরায়েলি পণ্যে নিষেধাজ্ঞা দিচ্ছে যুক্তরাজ্য

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নজরদারিতে স্বাধীন প্রতিষ্ঠান চান ফলকার টুর্ক

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

অবৈধ অটোরিকশার চার্জিং পয়েন্টের সঙ্গে জড়িত কারা, জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App