×

জাতীয়

মিরপুরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

Icon

কাগজ প্রতিবেদক

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২২, ০৩:২৫ পিএম

মিরপুরে বিএনপির ৯ নেতাকর্মী গ্রেপ্তার

ফাইল ছবি

পুলিশের ওপর হামলার ঘটনায় রাজধানীর মিরপুর থেকে বিএনপি ও এর বিভিন্ন অঙ্গসংগঠনের ৯ নেতাকর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

গতকাল শনিবার রাতে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পুলিশ বলছে, সম্প্রতি মিরপুরে বিএনপির সমাবেশকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পুলিশের করা মামলায় তাদের গ্রেপ্তার করা হয়েছে।

শাহ আলী থানার সাবেক সভাপতি পাপ্পু, ৯৩ নম্বর ওয়ার্ড ছাত্রদলের সাবেক যুগ্ম আহ্বায়ক ইমরান, যুবদল নেতা কামালসহ ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানা যায়।

পল্লবী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পারভেজ ইসলাম বলেন, গ্রেপ্তার ৯ জন পুলিশের ওপর হামলার সঙ্গে জড়িত ছিল। গত বৃহস্পতিবার জ্বালানি তেল ও নিত্যপণ্যের মূল্যবৃদ্ধি, গণপরিবহনের ভাড়া বৃদ্ধি ও পুলিশের গুলিতে দলের তিন নেতা নিহত হওয়ার প্রতিবাদে সমাবেশ করেছে বিএনপি। সেখানে সংঘর্ষে পুলিশের ওপর হামলা চালায় বিএনপি নেতাকর্মীরা।

বিএনপির দাবি, সমাবেশে আওয়ামী লীগের সন্ত্রাসী বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় বিএনপির নেতাকর্মী ও কয়েকজন পুলিশ সদস্য আহত হন।

সাবস্ক্রাইব ও অনুসরণ করুন

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

হুইলচেয়ারে ভর করে ঢাবিতে আসা আলী নুরের পাশে ডাকসু নেতা

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

সাংবাদিক সজল আহম্মদ খান আর নেই

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কোন প্রকল্প যাবে একনেকে, কেন এত গুরুত্বপূর্ণ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

কাদামাটি-পিচ্ছিল ঢালে ঝুঁকিপূর্ণ পারাপার, ভোগান্তিতে শত শত মানুষ

সব খবর

সম্পাদক : শ্যামল দত্ত

প্রকাশক : সাবের হোসেন চৌধুরী

অনুসরণ করুন

BK Family App